Bangla Community News

নিউইয়র্কে সন্ত্রাসের অভিযোগে দন্ডিত বাংলাদেশী হোসেইন
নিউজ ওয়ার্ল্ড, নিউইয়র্ক থেকে।- আলবেনীতে সন্ত্রাসী কর্মকান্ডে সহযোগিতার অভিযোগে আদালত কর্তৃক দন্ডিত বাংলাদেশী মোহামমদ হোসেইনের ১৫ বছরের কারাবাসকে সঠিক বলে রায় দিয়েছে যুক্তরাষ্ট্র ফেডারেল আপীল কোর্ট।

গত ২ জুলাই স্টেট কোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আনীত আপীল আবেদনের শুনানী শেষে যুক্তরাষ্ট্র ফেডারেল আপীল কোর্টের সেকেন্ড সার্টিক আগের রায়কে সঠিক বলে রায় প্রদান করে।

বাংলাদেশী মোহামমদ হোসেইনের আইনজীবি রায়টির বিরুদ্ধে উচ্চ আদালতে আবার আপীল করবেন বলে জানিয়েছেন। সুপ্রীম কোর্ট পর্যন্ত তারা লড়বেন বলে জানা গেছে।

উল্লেখ্য যে, একই মামলায় কুর্দি মুসলিম ও আলবেনীর দারুস সালাম মসজিদের ইমাম ইয়াসীন আরেফকে ১৫ বছরের জেল দেয়া হয়েছে। বাংলাদেশী হুসেইনের বিরুদ্ধে পাকিস্তানী কূটনীতিককে হত্যা ষড়যন্ত্রের জন্য ৫০ হাজার ডলার ঋণ প্রদানে রাজী হওয়ার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

মালিক হোসেইন নামের একজন মুসলিম সরকারী এজেন্ট হিসেবে তাদের সাথে সন্ত্রাসী তৎপরতা নিয়ে পরিকল্পনা করেন। এসময় সব কথা রেকর্ড করা হয়েছে বলে জানা গেছে। তবে সরকার অভিযোগের স্বপক্ষে আনীত কোন প্রমাণই জনসমক্ষে প্রকাশ করেনি জাতীয় নিরাপত্বার অজুহাতে। যার ফলে সিভিল লিবার্টিজ বিভিন্ন সংস্থা ও আইনজীবিরা এটাকে পূর্ব ধারণা প্রসুত বিদ্বেষমুলক রায় বলে চ্যালেঞ্জ করেছেন।

২০০৩ সালের জুলাই মাস থেকে কার্যক্রম শুরু হয়। এসময় সরকারী এজেন্ট হিসেবে কথিত মুসলিম ইমাম ইয়াসীন আরেফ ও বাংলাদেশী মোহামমদ হোসেইনের সাথে এসব বিষয় নিয়ে কথা বলে তা রেকর্ড করেন। বাংলাদেশী ইমিগ্র্যান্ট হোসেইন তখন ইটালিয়ান পিজ্জারিয়া নামে একটি পিজ্জা দোকানের মালিক ছিলেন।

‘যতদিন বাংলাদেশ থাকবে ততদিন যুদ্ধাপরাধীদের বিচার চাইবো, চাইতেই থাকবো’
বর্ণমালা নিউজ, নিউইয়র্ক থেকে: ’যতদিন বাংলাদেশ থাকবে, জাতীয় সঙ্গীত বাজবে এবং জাতীয় পতাকা উড়বে ততদিন যুদ্ধাপরাধীদের বিচার চাইবো, চাইতেই থাকবো’- এভাবেই যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে নিজের অবস্থান ঘোষণা করলেন কথাশিল্পী ও দৈনিক ইত্তেফাকের সম্পাদক রাহাত খান। নিউইয়র্ক প্রবাসী মিথুন আহমেদের ৭১’র যুদ্ধাপরাধীদের বিচারের দাবী নিয়ে নির্মিতব্য প্রামাণ্য চিত্র ’ট্রাইব্যুনাল ফর ওয়ার ক্রিমিনাল’র রাশ প্রিন্ট শো-তে প্রধান অতিথির বক্তব্যে কথাশিল্পী ও দৈনিক ইত্তেফাকের সম্পাদক রাহাত খান আরু বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব যুদ্ধাপরাধীদের ক্ষমা করেন নাই, তাই তার সময়ে নিজামী, মুজাহিদ সহ আরু অনেকেই কারাগারে ছিলেন বিচারের অপেক্ষায়। বঙ্গবন্ধুকে হত্যার পর তারা জেল থেকে বেড়িয়ে আসেন। এর পর দালাল আইনসহ সংবিধানের ধর্ম নিরপেক্ষতাকে বাদ দিয়ে ধর্মভিত্তিক রাজনীতি প্রবর্তন করে কারা বাংলাদেশকে আরেকটি পাকিস্তান বানানোর কাজ শুরু করে তা সবাই জানেন। অনেকে ১৫ আগস্টকে পট পরিবর্তন বলেন- আর আমি বলবো এদিনের পর থেকে যে কারনে বাংলাদেশের অভ্যুদয় হয়েছিলো সেই মূল চেতনা থেকে সরে আসা হয়েছে। ধর্মের সাথে জাতীয়তাবাদের সংমিশ্রন কোথাও খুঁজে পাওয়া যায় না। তাইতো আমরা দেখি আরব দেশগুলোর কোথাও ইসলামী জাতীয়তাবাদের অস্তিত্ব নেই, তাদেও আছে আরব জাতীয়তাবাদ।

৭১’র ঘৃনিত যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে শহীদ জননী জাহানারা ইমামের সাহসী ভূমিকা ও তার নেতৃত্বে ঘাতক দালাল নির্মূল জাতীয় কমিটির যুদ্ধাপরাধী গোলাম আযমের বিচারের দাবী নিয়ে গড়ে ওঠা ইসপাত কঠিন আন্দোলন- এর পরিণতিতে ২৬ মার্চ, ১৯৯২ সালে ঐতিহাসিক গণ আদালতে গোলাম আযমের বিচার- সবই এখন ইতিহাসের পাতায়, যার কোন প্রমাণ্য চিত্র দলিল সংরক্ষিত নেই জাতীয় সংগ্রহশালায়। ষোল বছর আগের সেই ঐতিহাসিক ঘটনার অর্থাৎ গণ আদালতের বিচার কার্যক্রমের ধারনকৃত খন্ড খন্ড চিত্রের সাথে ৭১’র পাকিস্তানী বাহিনীর বর্বর গণহত্যার দৃশ্যকে সন্নিবেশিত করে একটি পূর্ণাঙ্গ প্রমাণ্য চিত্র ’ট্রাইব্যুনাল ফর ওয়ার ক্রিমিনাল’ নির্মার্ণের পথে অগ্রসর হচ্ছেন সাংষকৃতিক র্কুী মিথুন আহমেদ। এদিন তার অগ্রযাত্রার কথা জানাতে এবং নির্মিতব্য প্রমাণ্য চিত্র সম্পর্কে জনমত সৃষ্টি ও বিদগ্ধজনদেও কাছে পরামর্শ চেয়েছেন মিথূন আহমেদ। গত ১৪ জুলাই সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের জুইশ সেন্টাওে বিশ্ব সাহিত্য কেন্দ্র নিউইয়র্ক শাখার উদ্যোগে ’ট্রাইব্যুনাল ফর ওয়ার ক্রিমিনাল’র রাশ প্রিন্ট শোতে আরু উপস্থিত ছিলেন নিউইয়র্কে অবস্থারতঃ প্রবীণ বাম রাজনৈতিক হায়দার আকবর খান রনো, চলচ্চিত্রকার সাইদুল আনাম টুটুল, সাপ্তাহিক ঠিকানা সম্পাদক মুহমমদ ফজলুর রহমান প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে রাহাত খান আরু বলেন, দ্বিতীয় মহাযুদ্ধ কবে শেষ হয়েছে, আজও ইহুদীরা ফ্যাসিস্টদের বিচার চেয়ে আসছে এবং করছে- আর ৩৮ বছর পরে আমরা কেন ৭১’র যুদ্ধাপরাধীদের বিচার চাইতে পারবো না? এই সপৃহা বন্ধ করার শক্তি কারু নেই। যুদ্ধাপরাধী গোলাম আযমের বিচারের দাবীতে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গড়ে উঠা ঘাতক দালাল নির্মূল জাতীয় কমিটির আন্দোলন থেমে যাবার পিছনে তৎকালীন সরকারের আন্তর্জাতিক মহলকে তুষ্ঠ করার প্রয়াসকে দায়ী করে ইত্তেফাক সম্পাদক বলেন, বিশেষ দু’টি রাষ্ট্রের চাপের কারনেই মূলতঃ এই আন্দোলনকে থামিয়ে দেয় তখনকার সরকার।

প্রামাণ্য চিত্র ’ট্রাইব্যুনাল ফর ওয়ার ক্রিমিনাল’ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে রাহাত খান এর নির্মাতা মিথুন আহমেদকে তার অসম বয়সী বন্ধু অ্যাখ্যায়িত করে বলেন, যে আগুন আছে মিথুনের বুকে তাকে শ্রদ্ধা না করে পারা যায় না। রাহাত খান আরু বলেন, দেশে সামনেই নির্বাচন। ক্ষমতায় যাওয়া নিয়ে নোংরা খেলা চলছে, কিন্তু যারাই ক্ষমতায় আসুক না কেন তাদেরকে ভাবতে হবে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি নিয়ে।

বিমানের নিউইয়র্ক ফ্লাইট নিয়ে প্রবাসীদের কৌতুহল চরমে
বিমানের নিউইয়র্ক ফ্লাইট চালুর খবরে যুক্তরাষ্ট্র প্রবাসীরা উল্লাসিত। অনেকের প্রশ্ন অক্টোবরে বিমানের ফ্লাইট হলে এখন টিকেট পাওয়া যাবে কি? প্রবাসীরা মনে করছেন বিমানের অবর্তমানে অন্যান্য এয়ার লাইন্সের দুঃসহ দীর্ঘ ভ্রমন যাতনার অবসান হবে। সম্পর্কের নতুন সেতুবন্ধন রচিত হবে বিমানের সাথে প্রবাসীদের।

অভিজ্ঞ মহলের ধারনা বিমানের নিউইয়র্ক ফ্লাইট সরাসরি হলেও তাতে প্যসেঞ্জারের কমতি হবে না। কারণ যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশীরাই এখন দু-একটি ফ্লাইটের প্যাসেঞ্জার সরবরাহে সক্ষম। এজন্য অন্য করো মুখাপেক্ষী হওয়ার প্রয়োজন হবে না। এছাড়া বৈদেশিক মুদ্রায় বাংলাদেশীদের কেনা টিকেটের অর্থ যাচ্ছে বিদেশী এয়ার লাইন্সগুলোর পকেটে। বিমান চালু হলে এর সবটাই পাবে বাংলাদেশ। যা দেশের অর্থনৈতিক উন্নয়নেও বড় ধরনের অবদান রাখতে পারে।

কেবল প্রবাসীরা নয়, যুক্তরাষ্ট্রে বাংলাদেশী ট্রাভেল এজেন্টরাও এখবরে বেজায় খুশী। উন্মুখ হয়ে তারা অপেক্ষা করছেন কখন আসবে সেই মহেন্দ্রক্ষণ, যখন বিমানের সিডিউল ও টিকেট বিক্রির ঘোষনা আসবে।

নিউইয়র্কে বিমানের টিকেট এজেন্টরা বললেন, এখন প্রতিনিয়ত ফোন আসছে। প্রবাসীরা জানতে চাচ্ছেন বিমানের ফ্লাইট চালুর তারিখ দেয়া হয়েছে কিনা।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশী ট্রাভেল এজেন্টদের সংগঠন নাটাব বিমানের নিউইয়র্ক ফ্লাইট বন্ধ হওয়ার পর থেকেই কার্যত্র নিষিক্রয় হয়ে রয়েছে। তবে বিমানের রুট পুনঃচালুর খবরে নাটাবের ফিরে এসেছে চাঞ্চল্য।

এব্যাপারে নাটাবের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ ভুইয়ার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, বিমানের একটি ফ্লাইট হলে সেটি হবে ঝুঁকিপূর্ন। কারণ কোন কারণে ফ্লাইটটি বাতিল হলে বিকল্প পথ থাকবে না। তাই কমপক্ষে দুটি ফ্লাইট চালু করতে হবে।

তিনি বলেন, বিমানের ফ্লাইট চালুর ঘোষণা আমাদের সবাইকে আপ্লুত করেছে। তবে এখনো কোন সিডিউল না দেয়ায় সন্দেহ রয়েছে অনেকের। এটা দুর করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

তিনি বলেন, বিমান আসতে চাইলে কমপক্ষে তিনমাস আগে থেকে এর সময়সূচী ঘোষণা করা উচিৎ। অন্যতায় হঠাৎ করে বললে এটা সম্ভব হবে না।

তিনি বলেন, বিমান আসলে এটা হবে সবার জন্যই অত্যন্ত আনন্দের বিষয়। আমরা নিজেরাও এতে উৎফুল্ল তবে জেদ্দা হয়ে আসলে প্রতিদিনই বিমান ফ্লাইট চালাতে পারবে। তাতে প্যাসেঞ্জারের অভাব হবে না। কারণ যুক্তরাষ্ট্র থেকে হজ্জ ও ওমরাতে সারা বছরই লোকজন যাচ্ছেন। এক্ষেত্রে সরাসরি জেদ্দা ফ্লাইটের বড় ধরনের সম্ভাবনা রয়েছে।

নিউইয়র্কে বিমানের সর্বাধিক টিকেট বিক্রেতা ওয়ার্ল্ড ওয়াইট ট্রাভেলসের ব্যাবস্থাপক ফিরোজ হাসান মিলন বলেন, বিমানের ঘোষণা সবাইকে আশ্বান্বিত করেছে। কিন্তু বাস্তব কোন উদ্যোগ দেখছি না।

তিনি বলেন, জানুয়ারী মাসের টিকেট বিক্রি শুরু হয়ে গেছে। এখন অক্টোবরে বিমানের ফ্লাইট চালু করতে হলে এখন থেকেই টিকেট বিক্রি শুরু করতে হবে।

তিনি বলেন, সরাসরি ফ্লাইট হলে বিমান ও যাত্রীদের জন্য ভাল। এতে যাত্রীর কোন অভাব হবে না বলে মন্তব্য করেন তিনি। আর বিমানের ফ্লাইট হলে অন্য এয়ার লাইসেন্স-এ লোকজন যাবে বলে আমার মনে হয় না। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় না। এই বিষয়টি হাড়ে হাড়ে টের পেয়েছেন প্রবাসীরা বিমানের অনুপস্থিতিতে।

বাংলাদেশী কমিউনিটির অন্যতম বৃহত্তম ট্রাভেল এজেন্সী কনকর্ড ট্রাভেলসের প্রধান সৈয়দ শামসুল হক বলেন, বিমানের ফ্লাইট চালুর আগে এর টিকেটিং পদ্ধতিকে আধুনিক করতে হবে। এর আগে মিথ্যা বুকিং দিয়ে টিকেটের কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে বিভিন্ন সময়।

এজন্য ব্রিটিশ এয়ার ওয়েজ, আমিরাত বা কুয়েতের পদ্ধতি অনুসরন করা হলে বিমানই উপকৃত হবে।

ব্রিটিশ এয়ার ওয়েজে কোন ব্যক্তি এবার বুকিং দিলে ডাবল বুকিং সম্ভব হবে না। যার ফলে তাদের সীট তুগলকির সুযোগ নেই।

আর আমিরাত ও কুয়েত এয়ারের বুকিং হয় অনলাইনে। কেউ টিকিট কনফার্ম না করলে ৩দিনের মধ্যে তা এমনিতেই বাতিল হয়ে যায়। এতে ওয়েটিং লিস্টের নাম এমনিতেই এগিয়ে আসে সামনে। যার ফলে টিকেট নিয়ে জালিয়াতির সুযোগ থাকে না। এজন্য অটো কনফার্মেশনের সিস্টেম চালু করলে বিমানই লাভবান হবে।

নিউইয়র্কে জাম্বু ট্রাভেলসের প্রধান আলী আহমদ চৌধুরী বলেন, সরাসরি ফ্লাইট হলে বিমান লাভবান হবে। এতে প্রতি ফ্লাইটে বিমানের স্বাশ্রয় হবে কুপক্ষে ৩৫ হাজার ডলার।

তিনি বলেন, বিমানের বেশী ফ্লাইট হলে ক্রুদের পুরো সপ্তাহ বসিয়ে রাখতে হবে না হোটেলে। এক্ষেত্রে বিমান জেএফকের কাছে একটি বাড়ী ভাড়া বা কিনে নিতে পারে। এতে হোটেলের তুলনায় খরচ অনেক কমে আসবে। এটাও চিন্তা করতে হবে বিমান কর্তৃপক্ষকে।

জানা গেছে, বিমানের নিউইয়র্ক ফ্লাইট চালুর জন্য বুকিং বিষয়ে নতুন পদ্ধতি ট্রেনিং দিতে বিমানের উত্তর আমেরিকা ম্যানেজার ও রিজার্ভেশন প্রধান ফারুক আহমদকে দেশে ডেকে নেয়া হয়েছে। সেখানে তাদের সর্বশেষ বুকিং সহ নতুন বিষয়গুলো শিক্ষা দেয়া হচ্ছে হাতে কলমে।

ওবামাকে মুসলমান আর তার স্ত্রীকে সন্ত্রাসী সাজিয়ে নিউইয়র্কারে কার্টুন
মার্কিন ম্যাগাজিন নিউইয়র্কারের প্রচ্ছদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী বারাক ওবামাকে মুসলমান এবং তার স্ত্রী মিচেলিকে সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করে একটি ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করা হয়েছে। ২১ জুলাইয়ের এ সংখ্যায় ওবামার রাজনৈতিক জীবন ও শিকাগোতে তার শৈশবের বছরগুলো নিয়ে ১৫ হাজার শব্দের একটি নিবন্ধও থাকছে।

ব্যাঙ্গ ছবিতে ওবামাকে মাথায় পাগড়ি, পায়ে স্যান্ডেল ও আলখেলস্না পরিহিত অবস্থায় দেখানো হয়। অন্যদিকে মিচেলিকে দেখানো হয় যে, তার কাঁধ থেকে কালাশনিকভ রাইফেল ঝুলছে। তার পায়ে সামরিক বুট জুতা। কার্টুনে আরো দেখানো হয়েছে, হোয়াইট হাউসের ওভাল অফিসের সামনে তারা যখন হাতে হাত রাখছেন, ঠিক তখন আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের প্রতিকৃতির নিচে অগ্নিকুণ্ডে যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা জ্বলছে।

ব্যারি বিস্নট নামে একজন কার্টুনিস্ট ‘পলিটিক্স অব ফেয়ার’ শিরোনামে এ কার্টুন অঙ্কন করেছেন। গত সোমবার নিউইয়র্কারের ওয়েবসাইটে এ ব্যঙ্গচিত্র প্রকাশ করা হয়।

গত ৭ জুন হিলারি ক্লিনটন প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর দিন ওবামা ও তার স্ত্রী মিচেলি একটি মঞ্চে বিজয়ী বেশে আরোহণ করেছিলেন। কার্টুনে সেদিনের এ ঘটনাই তুলে ধরা হয়েছে। ওবামার শিবির থেকে নিউইয়র্কারের কার্টুনকে ‘রু্নচিহীন’ ও ‘আক্রমণাত্মক’ হিসাবে আখ্যায়িত করা হয়েছে।

কার্টুনিস্ট ব্যারি অন্য যেসব কার্টুন অঙ্কন করেন সেগুলোর মধ্যে রয়েছে ওভাল অফিসে প্রেসিডেন্ট জর্জ ডবিস্নউ বুশ ও তার ঘনিষ্ঠজনদের কনুই পর্যনত্ম ডুবে যাওয়ার দৃশ্য। ২০০৫ সালে নিউ অর্লিন্সে হ্যারিকেন ক্যাটরিনা মোকাবিলায় বুশের ব্যর্থতা অবলম্বনে এ কার্টুন প্রকাশ করা হয়েছিল। নিউইয়র্কারের কার্টুন সম্পর্কে ওবামাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমার কোনো প্রতিক্রিয়া নেই।’ অন্যদিকে, তার প্রতিদ্বন্দ্বী সিনেটর জন্য ম্যাককেইন এটিকে ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’ বলে আখ্যায়িত করেছেন।

ওবামা খ্রিষ্টান হলেও গুজব রটানো হচ্ছে যে, গোপনে তিনি মুসলমান। তাকে এ গুজব মোকাবিলা করতে হচ্ছে। তার স্ত্রীর বিরু্নদ্ধেও অপপ্রচার চালানো হচ্ছে। দাবি করা হচ্ছে, ওবামার স্ত্রী মিচেলি একটি গীর্জার বেদিতে দাঁড়িয়ে শ্বেতাঙ্গদের সমালোচনা করেছেন এবং তা ভিডিওতে ধারণ করা রয়েছে। এ অপপ্রচারের জবাব দিতে গিয়ে ওবামার শিবির থেকে বলা হচ্ছে যে, মিচেলি কখনো কোনো গীর্জায় গিয়ে ভাষণ না দেয়ায় এ ধরনের টেপের অসিত্মত্ব থাকতে পারে না। অন্যদিকে নিউইয়র্কার কর্তৃপক্ষ কার্টুনের পক্ষে অবস্থান নিয়েছে। গত সোমবার ম্যাগাজিনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, প্রচ্ছদে ওবামা দম্পতির অদ্ভুত চরিত্রের সমন্বয় ঘটেছে। কার্টুনে দৃশ্যত তাদের বিকৃতিগুলো তুলে ধরা হয়েছে।

২৬ জুলাই প্রদর্শিত হবে ‘আধিয়ার’
২৬ জুলাই বিকেলে জ্যাকসন হাইটস ঈগল থিয়েটারে নিউইয়র্ক ফিল্ম সেন্টার (এনওয়াইএফসি) প্রদর্শন করবে সাইদুল আনাম টুটুল পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ’আধিয়ার’।

ঐতিহাসিক তেভাগা আন্দোলনের পটভুমিতে রচিত গিয়াসউদ্দিন সেলিম এর কাহিনী অবলম্বনে এই চলচ্চিত্রটি ইতিমধ্যেই বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে উনড়বত মননশীল ধারার একটি চলচ্চিত্র

হিশেবে বিশেষ জনপ্রিয়তা অর্জন করতে সমর্থ হয়েছে। চলচ্চিত্রটির নির্মাণশৈলী এবং এর বিভিনড়ব দিক নিয়ে আলোচনার জন্য আগামী ১৭ জুলাই বৃহসপতিবার পরিচালক সাইদুল আনাম টুটুল এর উপস্থিতিতে একটি সংবাদ সমেমলনেরু আয়োজন করা হয়েছে। এই সংবাদ সমেমলনে আরো উপস্থিত থাকবেন বাংলাদেশের বিশিষ্ঠ সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শিল্পী মোসত্মফা মনোয়ার। (প্রেস বিজ্ঞপ্তি)

শেখ হাসিনা লন্ডন ফিরেছেন
পাঁচ দিন ফিনল্যান্ডে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে অবস্থানের পর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সোমবার লন্ডনে ফিরে এসেছেন। বোন শেখ রেহানার ছেলে রেজওয়ান সিদ্দিকী ববির বিয়ের বিষয়টি চূড়ান্ত করার জন্য ৯ জুলাই পরিবারের অন্য সদস্যদের নিয়ে তিনি ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি যান। সেখানে একটি হোটেলে তারা অবস্থান করেন। ফিনল্যান্ডের যে পরিবারের সঙ্গে নতুন আত্মীয়তা হচ্ছে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন, তাদের খোঁজখবর নেন। সোমবার শেখ হাসিনাকে হিথরো বিমানবন্দরে স্বাগত জানান সামছুদ্দিন খান ও জালালউদ্দিন।

শেখ হাসিনা রেজওয়ান সিদ্দিকী ববির আপন খালা, পারিবারিক অভিভাবক। বিয়ের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে দেয়ার জন্য তিনি ছেলের মা শেখ রেহানা, বোন টিউলিপ সিদ্দিকী, রুপন্তি সিদ্দিকী ও রেজওয়ান সিদ্দিকী ববিকে নিয়ে ফিনল্যান্ড যান। শেখ হাসিনার পুত্র জয় ও কন্যা পুতুলও আমেরিকা থেকে ফিনল্যান্ড যান। যাওয়ার প্রাক্কালে একটি আংটি সঙ্গে নিয়েছিলেন, যা বিয়ের চূড়ান্ত কথাবার্তার পর পুত্রবধূর হাতে পরিয়ে দিয়েছেন। সফলভাবে বিয়ের আলাপ সম্পন্ন হয়েছে। আগামী সেপ্টেম্বরের কোন এক সুবিধাজনক সময়ে লন্ডনে বিয়ের পার্টি অনুষ্ঠিত হবে। তখন মুসলিম প্রথা অনুসারে ইসলামী শরিয়াহ অনুযায়ী বিয়ের অন্যান্য কাজ করা হবে।

শেখ রেহানার একমাত্র পুত্র রেজওয়ান সিদ্দিকী ববির পছন্দ অনুসারে এ বিয়ে অনুষ্ঠিত হচ্ছে। মেয়ের নাম পেপে। সে লন্ডনে ববির সঙ্গে লেখাপড়া করত। সেখান থেকেই তাদের পরিচয় এবং ভালোলাগা। ববির পরিচয়ের সূত্র ধরেই তার পরিবারের সঙ্গে মেয়েটির ঘনিষ্ঠতা বাড়ে। একে-অপরকে ভালোবাসে এবং ভীষণ ভালোবাসে জেনেই পরিবারের অন্যদের সঙ্গে পেপের ওঠা-বসা নিজেদের মতো করেই অনেকটা হয়ে গিয়েছিল। মাঝে মাঝে ববির সঙ্গে মেয়েটি তাদের বাসায় বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়েছে।

এমনকি পারিবারিক ঘনিষ্ঠতার কারণে লন্ডনে বেশ কয়েকটি অনুষ্ঠানেও তাকে ববির সঙ্গে দেখা গেছে। শেখ হাসিনার মুক্তি আন্দোলনের জন্য আহূত সংবাদ সমেমলন এবং সাংবাদিকদের সৌজন্যে নৈশভোজের অনুষ্ঠানেও পেপে অংশ নিয়েছিল।

রেজওয়ান সিদ্দিকী ববির মাধ্যমে সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে প্রচুর জ্ঞান অর্জন করেছে। এসব জেনে সে এ পরিবারের প্রতি আরু সহানুভূতিশীল ও দুর্বল হয়ে পড়ে। ববির প্রতি তার দুর্বলতা বৃদ্ধি পায়। বিভিন্ন কাজে ববিকে সে উৎসাহ-উদ্দীপনা প্রদান করে। সহৃদয়তা তখন অন্তরঙ্গ পর্যায়ে চলে যায়। তার আগ্রহ এমনটি হবে দেখে ববি তাকে বঙ্গবন্ধু সম্পর্কে বিভিন্ন তথ্য-উপাত্ত যোগান দিতে থাকে।

লন্ডন স্কুল অব ইকোনমিকের ছাত্র থাকা অবস্থায় ববির সঙ্গে পেপের মন দেয়া-নেয়া শুরু হয়। ঘনিষ্ঠতা বাড়ার একপর্যায়ে ধর্ম বাদ সাধে তাদের পরিণয়ের ক্ষেত্রে। কিন্তু মেয়েটি কিছুতেই ববিকে হারাতে চায় না। ববিও পেপে ছাড়া অন্য কোথাও বিয়ে করবে না- এমন বদ্ধমূল অঙ্গীকারের কারণে এক সময় মেয়েটি তার পিতা-মাতার ধর্ম ত্যাগ করতে সমমত হয়। সে আস্তে আস্তে ইসলাম ধর্মের বই-পুস্তক পড়তে শুরু করে এবং ইসলাম ধর্মে দীক্ষিত হয়। ববির পরিবার থেকে তার নাম দেয়া হয় খাদিজা। ধর্ম ত্যাগের আগে পেপে তার পরিবারকে এ সিদ্ধান্তের কথা জানালে তারা জোর আপত্তি করলেও প্রেমের কাছে তাদের হার মানতে হয়েছে অবশেষে। পেপে এখন নিয়মিত নামাজ-রোজা ও ইসলাম বিষয়ে বই-পুস্তক পড়ে। সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ও শেখ হাসিনা নিয়েও পড়াশোনা করছে। আর এসবের যোগান দিচ্ছে ববি।

সেপ্টেম্বরে বিয়ে

শেখ রেহানার পুত্র রেজওয়ান সিদ্দিকী ববির বিয়ে সেপ্টেম্বরে লন্ডনে অনুষ্ঠিত হবে। বছরের লম্বা ছুটি থাকে এ সময়। পেপের হলিডে থাকবে তখন। পিতা শফিক সিদ্দিকী ববির এ বিয়েতে যোগ দিতে বাংলাদেশ থেকে ছুটি নিয়ে সেপ্টেম্বরে আসতে পারবেন বলে জানিয়েছেন। তিনি একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। একমাত্র পুত্রের বিয়ে উপলক্ষে তার উপস্থিতি পরিবারের জন্য আনন্দদায়ক হবে- এ ভেবেই তিনি সেপ্টেম্বরে ছুটি নিয়ে রেখেছেন।

তার আগে ইসলামী শরিয়াহ অনুযায়ী সেন্ট্রাল লন্ডনের একটি মসজিদে ববি-পেপের ‘আকদ’ সম্পন্ন হবে। লন্ডনেই বিয়ে রেজিস্ট্রি হবে।

পেপে এখন তার মা-বাবার সঙ্গে ফিনল্যান্ডে অবস্থান করছে। সে একাই লন্ডনে থাকে। তার পরিবারের অন্য সদস্যরা ফিনল্যান্ডে বসবাস করে। লেখাপড়া শেখার সুবাদে পেপে লন্ডনে আসে। বিয়ে উপলক্ষে মেয়ে, মা-বাবা, ভাই-বোন সেপ্টেম্বরে লন্ডন আসবেন। মেয়ের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে তারা আবার ফিনল্যান্ডে চলে যাবেন। ববি লেখাপড়া শেষ করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছে। পেপে অর্থনৈতিক বিষয়ক পত্রিকায় চাকরি করে। ববি যেমন ইংরেজিতে পারদর্শী, তেমনি পেপেও। তাছাড়া ববি সারাজীবনই ইংরেজি মাধ্যমে বিদেশে লেখাপড়া করেছে। ফিনল্যান্ডের জাতীয় ভাষা ফিনিস। ৯৫ ভাগ লোক ওই ভাষায়ই কথা বলেন। বাকি ৫ ভাগ সুইডিশ ভাষায় কথা বলেন। ফিনিস ভাষা ইউরোপের অন্যান্য ভাষার চেয়ে অনেক কঠিন। তাদের ইংরেজি উচ্চারণ অন্যান্য ভাষাভাষির চেয়ে একটু ভিন্ন। নরুয়ে এবং সুইডেনের পার্শ্ববর্তী দেশ ফিনল্যান্ড। ইউরোপের উত্তর সীমানায় ফিনল্যান্ডের অবস্থান।

পেপের পরিবার

ফিনল্যান্ডের সাবেক কূটনীতিক পেপের বাবা এখন অবসর জীবনযাপন করছেন। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সঙ্গে পারিবারিক সম্পর্ক স্থাপন করতে পেরে তিনি খুবই আনন্দিত। ফিনল্যান্ডে বিয়ের চূড়ান্ত আলাপ-আলোচনা শেষে হেলসিংকিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পেপের বড় বোনের স্বামী কাজ করেন পুলিশ বিভাগে। ফিনল্যান্ডের এন্টি টেরোরিস্ট ব্রাঞ্চের ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি। ফিনল্যান্ডের প্রথা অনুযায়ী সেখানে বিয়ের কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সেপ্টেম্বরে ইসলামী শরিয়াহ অনুযায়ী লন্ডনে বিয়ে এবং ডিসেম্বরে টুঙ্গিপাড়ায় আরেকটি অনুষ্ঠানের আয়োজন থাকবে বলে ববির পারিবারিক সূত্রে জানা যায়।

পেপের মা ও আরু বড় দুই বোন আছে। সে লন্ডন স্কুল অব ইকোনমিকে আইন এবং রাজনীতি বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেছে। বর্তমানে একটি ফাইন্যান্সিয়াল পত্রিকায় সাংবাদিকতা করছে। বাংলাসহ চারটি ভাষা জানে সে। চিত্র আঁকা, গান গাওয়া, বরফের মধ্যে দৌড়ানো এবং ভ্রমণ করা তার প্রধান শখ। ববির সঙ্গে সে বেশ কয়েকটি দেশে একত্রে ভ্রমণে গেছে।

সোমবার শেখ হাসিনা ও ববির পরিবারের সঙ্গে পেপেও লন্ডনে ফিরে আসে। পেপে তার অভিপ্রায় ব্যক্ত করে বলেছে, তাদের বিয়ের অনুষ্ঠানে প্রাপ্ত সমুদয় উপহার বা অর্থ বাংলাদেশের একটি এতিমখানার জন্য দান করবে।

শেখ হাসিনা লন্ডনে ফিরে এসে বোনের বাসায় অবস্থান করছেন। তিনি অচিরেই দলীয় নেতাকর্ুীদের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন বলে জানিয়েছেন।

নিউইয়র্কে তারেক কোকো নাসিমের মুক্তি দাবিতে পৃথক সভা
বাংলাদেশী অধ্যুষিত জনপদ জ্যাকসন হাইটসে গত মঙ্গলবার সন্ধ্যায় তারেক মুক্তি আন্দোলন কমিটি ও শেখ হাসিনা মুক্তি সংগ্রাম পরিষদ পৃথক সমাবেশ করে তারেক-কোকো ও নাসিমের শর্তহীন মুক্তিদাবি করেছে। তারেক মুক্তি আন্দোলন কমিটির নেতৃবৃন্দ আমলাতানত্মীক জটিলতা উপেক্ষা করে মানবিক কারণে তারেক রহমান ও আরাফাত রহমানের মুক্তি দাবি করেন এবং তাদের সুচিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রই পকৃষ্ট স্থান বলে উলেস্নখ করেন। আক্তার হোসেন বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত তারেক মুক্তি আন্দোলন কমিটির সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ফারু্নক মজুমদার, মাহিনুর রহমান সানী, হেলাল ভুঁইয়া প্রমুখ।

পক্ষানত্মরে শেখ হাসিনা মুক্তি সংগ্রাম পরিষদের সভায় আওয়ামী লীগ সাবেক পররাষ্ট্র মন্ত্রী মোহামমদ নাসিমের মুক্তি দাবি করা হয় এবং উন্নত চিকিৎসার প্রশ্নে তাকে যুক্তরাষ্ট্রে পাঠাবার জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহবান জানানো হয়। এই সমাবেশে সভাপতিত্ব করেন বাদল আখন্দ।

দেশে ইন্টারনেট সহজলভ্য করতে প্রবাসী ক’জন বাংলাদেশীর উদ্যোগ
কেবল ব্যবসা বা মুনাফার জন্য নয়। দেশের প্রতি দায়বদ্ধতা এবং সামাজিক দায়িত্ববোধ থেকে বাংলাদেশে ইন্টারনেট সেবা সহজলভ্য করার উদ্যোগ নিয়েছেন প্রবাসী কয়েকজন বাংলাদেশী। এজন্য হাইয়েন্ড ওয়্যারলেস প্রযুক্তি ব্যবহারের কথা ভাবছে তারা। যুক্তরাষ্ট্রের একটি ইন্টারনেট কোম্পানি এতে সহায়তা দেবে। প্রকল্পের প্রধান নির্বাহী র্কুকর্তা রিয়াজ শহীদ বলেছেন, আমাদের পরিকল্পনা ব্যতিক্রমী। দেশের জন্য সেবা হিসেবে আমরা আমাদের র্কুসূচি নিয়েছি। এর অংশ হিসেবে দেশের স্কুলগুলোতে বিনামূল্যে ইন্টারনেটের ব্যবস্থা করা হবে। স্কুলের ছাত্রছাত্রীদের অনলাইন র্কুকাণ্ডের সঙ্গে পরিচিত করতে পারলে অনেক ভালো ফল পাওয়া যাবে বলে মনে করছেন তারা। এ কর্মসূচিকে তারা একটি ভালো বিনিয়োগ হিসেবে দেখছেন। তবে তাদের পরিকল্পনা শুধু স্কুলভিত্তিক নয়। সারাদেশে, এমনকি গ্রামপর্যায়েও পৌঁছে দিতে চান ইন্টারনেট সুবিধা। অন্যদিকে ইন্টারনেট খাতে ব্যয় এবং গতির বিষয়টিতেও গুরু্নত্ব দিচ্ছেন তারা। বর্তমানে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারের জন্য প্রতি মাসে খরচ করতে হয় ১ হাজার টাকার মতো। কিন্তু গতি থাকে খুবই কম। প্রতি সেকেন্ডে গতি ১০ থেকে ১৫ কিলোবাইট। রিয়াজ শহীদ বলেন, একই খরচে তারা প্রতি সেকেন্ডে ৬৪ কিলোবাইট গতি সরবরাহ করবেন। বাংলাদেশে ১ শতাংশের কম মানুষ ইন্টারনেট ব্যবহার করে। আর ব্রডব্যান্ড সংযোগের খরচও অনেক বেশি। কিন্তু নতুন প্রকল্পের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারে বাংলাদেশে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদী উদ্যোক্তারা।

ঢাকার ছলনাময়ী পান্না থেকে প্রবাসীরা সাবধান!
বিশেষ প্রতিনিধি, ঢাকা থেকে: রাজধানী ঢাকার সোসাইটিগার্ল সেলিনা ফেরদৌসী পান্না থেকে সাবধানে থাকুন প্রবাসী বাংলাদেশীরা। তার শিকার ঢাকার তরুণ শিল্পপতি, মধ্যবয়সী ব্যবসায়ী, সরকারী বেসরকারী উচ্চপদের চাকুরে ছাড়িয়ে তা বিসতৃত হয়েছে আমেরিকা ও ইউরোপ থেকে দেশে বেড়াতে আসা সুদর্শন যুবক ও ধর্নাঢ্য ব্যক্তি।

চট্টগ্রামের এক নিম্নমধ্যবিত্ত ঘরের সুন্দরী মেয়ে সেলিনা ফেরদৌসী পান্না স্কুল জীবণ থেকেই বিপথগামীর খেতাবধারী। তার আপন ভাই মাহাবুবুল আলম হীরাও একজন প্রথম শ্রেণীর প্রতারক। এই ভাই-বোন জোড়ার প্রতারণার অগণিত কাহিনী দেশের প্রথম শ্রেণীর বেশ কিছু পত্র-পত্রিকায় ও সাপ্তাহিক ম্যাগাজিনে ফলাও করে প্রচার হয়েছে। দৈনিক যুগন্তর, যায়যায়দিন, মানবজমিন ও ইনকিলাব ছাড়াও সাপ্তাহিক ম্যাগাজিনগুলোর মধ্যে বর্তমান দিনকাল, অপরাধবিচিত্রা, অপরাধচিত্র, তৃতীয় মাত্রা, আজকের বিচিত্রায় পত্রিকায় প্রকাশিত তথ্য ও নিজস্ব অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন।

সোসাইটিগার্ল সেলিনা ফেরদৌসী পান্নার পাল্লায় পড়ে তরুণ শিল্পপতি আরিফুল বারী মজুমদার প্রতারণার শিকার হয়েছেন। আরিফুল বারী মজুমদার একজন বিশিষ্ট তরুণ শিল্পপতি। বহুগামী আরিফুল সহজেই পান্নার পাল্লায় পড়েন। পরিণতিতে আরিফুলের দশ বছরের দাম্পত্য জীবন অমানিশার কালো মেঘে ঢেকে গেছে। তার লাগানো অশান্তির দাবানলে জ্বলছে তার পরিবার।

সোসাইটিগার্ল পান্নার শিকার একদিকে ধনাঢ্য, সুদর্শন এবং অবশ্যই বিবাহিতরা। তার আর এক শিকার রেজোয়ান আহমেদ বাংলাদেশের একটি মোবাইল কোম্পানীর উর্ধ্বতন কর্মকর্তা। সোসাইটিগার্ল সেলিনা ফেরদৌসী পান্নার সাথে অগণিত পুরুষের অবৈধ সম্পর্ক রয়েছে বলে প্রমান মিলেছে। যৌনাবেদন ও উগ্র চলন-বলনের মাধ্যমে সে ধনাঢ্য পুরুষ শিকার করে।

বাংলাদেশের একটি ইলেক্ট্রনিক্স কোম্পানীর বড়সড় এক্সিকিউটিভ ও ধনাঢ্য ব্যক্তি সুমনের সাথেও রয়েছে পান্নার বৈধ সম্পর্ক। আহসান ফেরদৌস নামের আর এক ধনাঢ্য ব্যক্তিও বহুগামী। নারী আকর্ষণে ক্ষমতাধারী এই পুরুষটি নিজেই এক সময় শিকারে পরিণত হয়ে যান আলোচিত সোসাইটিগার্ল সেলিনা ফেরদৌসী পান্নার। আহসানের মতই শিল্পপতি আরিফুর বারী, নিজাম হেকুত খান সুমন, রেজোয়ান আহমদ সহ অনেকের সাথে অবৈধ সম্পর্কের কারনে সোসাইটিগার্ল সেলিনা ফেরদৌসী বেশ কয়েকবার অবৈধ গর্ভপাত ঘটায়। একটি ক্লিনিকের রেজিষ্টার এর সত্যতা মিলেছে।

বিয়ের অভিনয় করে যাওয়া পান্নার সত্যিকার বিয়ের কথা এশবার পাকা হয়েছিলো জনৈক টুটুল নামের এক যুবকের সাথে। তবে সে বিয়ে হয়নি। বিয়ের আগেই টুটুলের নিকটজনরা সোসাইটিগার্ল সেলিনা ফেরদৌসী পান্নার প্রকৃত চরিত্র সম্পর্কে জেনে যায়। যার ফলে সে বিয়ে ভেঙ্গে যায়। পরবর্তিতে এক আমেরিকা প্রবাসীকে সে মোহগ্রস্থ করে বিয়ে করে ফেলে। আমেরিকা প্রবাসীকে বিয়ে করার কারণ হচ্ছে শেষ জীবনে পান্না তার প্রতারণার ব্যবসাকে আমেরিকায় বিস্তৃত করে প্রবাসীদের সর্বনাশ করতে চায়।

ছলনাময়ী পান্না হয়তো ইতোমধ্যেই বধু বেশে ফ্লোরিডায় উড়ে এসে তার নতুন পাতা ফাঁদে নিরীহ কোন বাংলাদেশী যুবককে আটকে ফেলেছে। আর তাই এই বহুচারিনীর কাছ নিরাপদ দূরে থেকে নিজের ও পরিবারের সুখ শান্তি বজায় রাখা উচিৎ সবারই।

এক বছরের জন্য ভাঙলো ফোবানার মিলনমেলা
এক বছর পর আবার দেখা হবে এ প্রত্যাশা ব্যক্ত করে নিউইর্য়কে শেষ হয়েছে উত্তর আমেরিকা প্রবাসী বাংলাদেশীদের মিলনমেলা ফোবানা। আগামী বছর প্রবাসী বাংলাদেশীদের এ সমেমলন নিউজার্সিতে হবে বলে স্থির হয়েছে। নিউইয়র্কে আমেরিকা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির আয়োজনে এই ফোবানা সমেমলন ছাড়াও নিউ ইয়র্কেই বাংলাদেশ সমেমলন ও ডালাসে আরেকটি ফোবানা সমেমলন অনুষ্ঠিত হয়েছে একই সময়ে। বাংলাদেশ সমেমলনের আয়োজকরা শনিবার ঘোষণা দিয়েছেন আগামী বছর তাদের সমেমলন হবে টেক্সাসের হিউস্টনে। গত বৃহসপতিবার থেকে নিউইয়র্ক সিটির হিলটন হোটেলে অনুষ্ঠিত হয় চারদিনব্যাপী ফোবানা সমেমলন। যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসী বাংলাদেশীরা সমবেত হয়েছিলেন ম্যানহাটনের হিলটন হোটেলে। সমেমলনের সদস্য সচিব হাসানুজ্জামান হাসান বলেন, “ফোবানা সমেমলন শেষ হয়েছে। এ সমেমলনের মাধ্যমে প্রাবাসী বাংলাদেশীদের জন্য দেশ ও দেশের মাটিকে নিয়ে জানার সেতুবন্ধন তৈরি হয়েছে। বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্ববাসীর কাছে ছড়িয়ে দেওয়ার এটা একটা অপূর্ব সুযোগ আমাদের কাছে।’’ বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তির ব্যবহার, আর্সেনিক সমস্যাসহ বিভিন্ন বিষয় নিয়ে সেমিনার ছিল সমেমলনের অন্যতম আকর্ষণ। সমাপনী দিনে অনুষ্ঠিত হয় বাংলাদেশী ও স্থানীয় শিলীদের পরিবেশনায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে এবছর সমেমলনের সেমিনারগুলোতে উপস্থিতি অন্যবারের চেয়ে কম ছিল বলে আয়োজকরাই জানিয়েছেন। এবার সমেমলনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ। সমেমলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য হায়দার আকবর খান রনো, দৈনিক ইত্তেফাক সম্পাদক রাহাত খান, নিউ এজ সম্পাদক নুরুল কবির, নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দীন, বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম-এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী প্রমূখ। একই সময় নিউইয়র্ক সিটিতেই আয়োজিত ’বাংলাদেশ সমেমলন’ ছিল মূলত দুদিনের একটি সাংস্কৃতিক উৎসব। শুক্রবার এর উদ্বোধনী অনুষ্ঠানে কংগ্রেস সদস্য পিটার কিং এবং হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের একজন উদ্ধর্তন কর্মকর্তা উপস্থিত ছিলেন।