নিউইয়র্কে রিহ্যাবের মেলায় ১১০ কোটি টাকার বুকিং

নিউইয়র্কে অনুষ্ঠিত রিহ্যাব ফেয়ার ২০০৮ ১১০ কোটি টাকার বুকিং ও ২৬৫ কোটি টাকার অঙ্গীকার পেয়েছে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠান। গত শনিবার থেকে সোমবার পর্যন্ত নিউইয়র্ক সিটির হিলটন হোটেলে আয়োজন করা হয় এই ফেয়ারের। এছাড়া তিনদিনের ফেয়ারে অংশ নিতে রেজিষ্ট্রেশনকৃত বাংলাদেশীর সংখ্যা হচ্ছে ৯৩০০। যা অন্য যেকোন বছরের তুলনায় বেশী। নিউইয়র্কে রিহ্যাবের অনুষ্ঠান সংগঠক সোহাগ খান অনুষ্ঠানে প্রবাসীদের অভুতপূর্ব সাড়ায় সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমান বিশ্ব অর্থনীতির যে মন্দা অবস্থা তাতে এবারের ফেয়ার নিয়ে অনেকেই শংকিত ছিলেন। কিন্তু দেখা গেছে প্রবাসীরা এখনো দেশে একটি মাথা গোঁজার বিকল্প স্থান রাখতে চান। যার ফলে এবারের মেলাতে এত দর্শক সমাগম ঘটেছে।
নিউইয়র্কে রিহ্যাবের ফেয়ার শনিবার উদ্ধোধন হওয়ার পর রূিব ও সোমবার ছিল প্রবাসীদের অভাবিত ভীড়। অনেকেই পরিবার পরিজন সহ বিভিন্ন স্টল ঘুরেছেন। জানতে চেয়েছেন প-ট বা এপার্টমেন্টের অবস্থা এবং তুলনা করেছেন সবার অফার।
মোহামমদী হাউজিং এর পক্ষে আনিসুল কবির জাসিরের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, আমাদের দৃষ্টিতে এবারের উপস্থিতি ও ব্যাবস্থাপনা ছিল আশাতীত। প্রবাসীদের অংশ গ্রহনও ছিল আশাব্যঞ্জক।

বুধবার বিকেলে রিহ্যাব কর্মকর্তারা এর নিউইয়র্ক মেলার আনুষ্ঠানিক ইতি টানতে আয়োজন করেছেন একটি নৈশভোজ অনুষ্ঠানের। এদিন তারা সাংবাদিকদের সাথেও কথা বলবেন।

এদিকে আগামী ২৪ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ফ্লোরিডার মায়ামী সিটিতে অনুষ্ঠিত হবে প্রথম রিহ্যাব মেলা। এজন্য সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজন সোহাগ খান।

সূত্রঃ এন ওয়াই বাংলা।

2 Responses to “নিউইয়র্কে রিহ্যাবের মেলায় ১১০ কোটি টাকার বুকিং”

» Post Your Comments...

Хм

Хм

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

Free Membership. Join Now!