নিউইয়র্কে মান্না দের বাংলা গানের অনুষ্ঠান

নিউইয়র্কঃ বাংলা গানের কিংবদন্তী পদ্মভূষণ মান্না দে সুরের মায়াজালে আবিষ্ট হওয়ার দুর্লভ সুযোগ পাচ্ছেন নিউইয়র্ক তথা উত্তর আমেরিকা প্রবাসী বাঙালীরা। আগামি ২৫ অক্টোবর সন্ধ্যা ৭টায় সেন্ট জন ইউনিভার্সিটির মেরিলাক অডিটোরিয়ামে নিউইয়র্ক কালী মন্দিরের সাহায্যার্থে এই অনুষ্ঠান হতে যাচ্ছে। এতে মান্না দে ছাড়াও তাঁর পুরো যন্ত্রীদল অংশগ্রহন করবেন। কফি হাউসের সেই আড্ডাটি, যদি হিমালয়,. গভীর হয়েছে রাত, সবাইতো সুখী হতে চায়, যদি কাগজে লিখো নাম, পৌষের কাছাকাছি, কফোটা চোখের জল, এই কুলে আমি, আমি ফুল না হয়ে, সহেলী গো সহ তাঁর কালজয়ী গানগুলো পরিবেশন করবেন।
এই অনুষ্ঠানটিকে স্মরণীয় করে রাখার জন্য আয়োজকরা পশ্চিমবঙ্গের প্রখ্যাত আবৃত্তি শিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায়কে সঞ্চালন করার দায়িত্ব অর্পণ করেছেন। অনুষ্ঠান সঞ্চালন ছাড়াও ব্রততী আবৃত্তি করবেন তাঁর সেরা আবৃত্তিগুলো যেমনঃ আমি সেই মেয়ে, ভালো থেকোসহ রবীন্দ্র, নজরুলন, জীবননানন্দ ও সুকান্তের কবিতা।
এই অনুষ্ঠানকে ঘিরে শুধু নিউইয়র্ক নয় নিউজার্সী, কানেকটিকাট, পেনসিলভেনিয়া, আটলান্টিক সিটিতে চলছে ব্যাপক উন্মাদনা। দীর্ঘদিন পর মান্না দে বাংলা গানের একক অনুষ্ঠান করতে চলেছেন। এই অনুষ্ঠানের ডোনেশন রাখা হয়েছে ৫০ ও ২৫ ডলার। মুক্তধারা নিউইয়র্ক অনুষ্ঠানটির আয়োজনে সহযোগিতায় রয়েছে। নিউইয়র্কে একমাত্র মুক্তধারায় রয়েছে এই অনুষ্ঠানের টিকেট। আয়োজকরা সকল প্রবাসী বাঙালীকে অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়েছে।

সূত্রঃ এন ওয়াই নিউ ইয়র্ক, অক্টোবর ১৫, ২০০৮

3 Responses to “নিউইয়র্কে মান্না দের বাংলা গানের অনুষ্ঠান”

» Post Your Comments...

Норм

Хм

Хм

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

Free Membership. Join Now!