যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিশু রহস্যজনকভাবে নিখোঁজ, আটক ১
যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট নগর থেকে তানজিনা নামের তিন বছর বয়সী এক বাংলাদেশি শিশু রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। তার খোঁজে পুলিশ সতর্ক সংকেত জারি করেছে। জিজ্ঞাসাবাদের জন্য গত শনিবার আটক করা হয়েছে শিশুটির মায়ের বন্ধু বাংলাদেশি জামাল হোসেনকে।
গোয়েন্দা সংস্থা এফবিআই ও পুলিশ শিশুটির খোঁজে যৌথ তল্লাশি চালাচ্ছে। ছবিসহ রাস্তায় রাস্তায় পোস্টার লাগানো হয়েছে। বেতার ও টেলিভিশনেও ব্যাপক প্রচার চালানো হচ্ছে।
পুলিশ জানায়, তানজিনার মা নিলুফা বেগম (২৪) তাঁর বন্ধু জামাল হোসেনের (২৭) সঙ্গে থাকেন। গত বৃহস্পতিবার জামালের কাছে মেয়েকে রেখে কাজে যান নিলুফা। রাত নয়টার দিকে গাড়ি নিয়ে জামাল নিলুফার কর্মক্ষেত্রে যাচ্ছিলেন। পথে গাড়ি থামিয়ে তানজিনাকে গাড়িতে বসিয়ে রেখে কিছু একটা কিনতে দোকানে যান জামাল।
জামাল পুলিশকে দেওয়া জবানবন্দিতে বলেছেন, তিন মিনিটের মাথায় গাড়িতে ফিরে তিনি আর তানজিনাকে পাননি। গাড়ির দরজা-জানালাও অক্ষত ছিল। এরপর জামাল প্রায় ২০ মিনিট গাড়ি চালিয়ে নিলুফার কর্মক্ষেত্রে যান এবং পুলিশকে ফোন করেন।
শনিবার বিকেলে গ্রেপ্তার হওয়ার আগে জামাল টিভি সাক্ষাৎকারে বলেছেন, তানজিনাকে তিনি মেয়ের মতোই স্মেহ করেন। ডেট্রয়েট পুলিশ জানিয়েছে, জামালের বিরুদ্ধে অন্য অপরাধের অভিযোগও রয়েছে। তবে আপাতত তাঁকে জিজ্ঞাসাবাদের জন্যই আটক করা হয়েছে এবং নিলুফার স্বামীকে খোঁজা হচ্ছে। এদিকে টিভি সাক্ষাৎকারে নিলুফা তাঁর মেয়ের খোঁজ দেওয়ার জন্য নাগরিকদের প্রতি আকুতি জানিয়েছেন।
সূত্রঃ দৈনিক প্রথম আলো, অক্টোবর ০৬, ২০০৮
Evergreen Bangla Community
…
Норм …
…
Хм …