১৭ অক্টোবর চিকিৎসক দেখিয়ে ফিরবেন হাসিনা

শেখ হাসিনা আগামী ১৭ অক্টোবর চিকিৎসক দেখিয়ে দেশে ফিরবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি আরও বলেন, ঈদের পরপরই আওয়ামী লীগ নির্বাচনী প্রচারণার কাজ শুরু করবে। হাসিনার ৬২তম জন্মদিন উপলক্ষে রোববার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে মিলাদ শেষে সৈয়দ আশরাফ সাংবাদিকদের বলেন, “আগামী ১৭ অক্টোবর যুক্তরাষ্ট্রে ডাক্তারের সঙ্গে শেখ হাসিনার অ্যাপয়েনমেন্ট রয়েছে। ডাক্তার দেখিয়ে তিনি দেশে ফিরবেন।“ কারাবন্দি আওয়ামী লীগ সভানেত্রী সাময়িক মুক্তি নিয়ে গত জুন মাসে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান। দুর্নীতির মামলায় গত বছরের ১৬ জুলাই গ্রেপ্তার হন তিনি। দলীয় প্রধানের অনুপস্থিতিতেই তার জন্মদিন পালন করছে আওয়ামী লীগ। হাসিনার রোগমুক্তি কামনা করে সৈয়দ আশরাফ বলেন, “আমরা সবাই অপেক্ষা করছি, উনি (হাসিনা) সুস্থ হয়ে দেশে ফিরে দল ও জাতির নেতৃত্ব দেবেন।“ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের খসড়া ইতোমধ্যে তৈরি হয়েছে জানিয়ে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, “ঈদের পরই আওয়ামী লীগ নির্বাচনী প্রচারণায় নেমে পড়বে।“ আগামী ১৮ ডিসেম্বর সংসদ এবং ২৪ ও ২৮ ডিসেম্বর উপজেলা নির্বাচনের তারিখ ইতোমধ্যে ঘোষণা করেছে সরকার ও নির্বাচন কমিশন। হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলা ভিত্তিহীন দাবি করে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল−ুর রহমান অবলিম্বে তার স্থায়ী মুক্তি দাবি করেন। তিনি সাংবাদিকদের বলেন, “জনগণ থেকে দূরে সরিয়ে রাখতেই হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে এবং বিনা কারণে তাকে গ্রেপ্তারও করা হয়েছে।“ মামলাগুলো তুলে নিয়ে শেখ হাসিনাকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “দেশে এখন যে সঙ্কট চলছে, তা মোকাবেলায় শেখ হাসিনার বিকল নেই।“ এর আগে মিলাদে শেখ হাসিনার স্থায়ী মুক্তি এবং দ্রুত আরোগ্য কামনায় মোনাজাত করেন নেতা-কর্মীরা। মিলাদ মাহফিলে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, যুগ সাধারণ সম্পাদক মুকুল বোস, সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন চৌধুরী, আব্দুল মান্নান, সুলতান মোহামমদ মনসুর আহমদ, আব্দুর রহমান প্রমুখ। হাসিনার জন্মদিন উপলক্ষে বিকালে মানিক মিয়া এভিনিউয়ের চার নম্বর ন্যাম ভবনে আওয়ামী লীগের সাবেক সাংসদদের পক্ষ থেকে আরেকটি মিলাদের আয়োজন করা হয়েছে।

Bangla Community News Tags: ,

Related Bangla Community News:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!