মালয়েশিয়ায় প্রবাসীদের স্মরণকালের সর্ববৃহৎ ইফতার পার্টি

জননেত্রী শেখ হাসিনার স্থায়ী মুক্তি, সকল রাজনীতিবিদদের নিঃশর্ত মুক্তি দিয়ে অনতিবিলম্বে জরুরী আইন প্রত্যাহার করে সাধারন নির্বাচনের ইশতেহার ঘোষনা, ও প্রবাসীদের ভোটাধিকার দাবী করেছেন মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশীগন।
গত ৬ সেপ্টেম্বর শনিবার কুয়ালালামপুরস্থ বাংলাবাজার খ্যাত কোতারাইয়া এলাকায় অনুষ্ঠিত প্রবাসীদের স্মরণকালের বৃহৎ ইফতার পার্টি থেকে উপরোক্ত দাবী জানানো হয়। বাংলাদেশ আওয়ামী লীগ মালয়েশিয়া শাখা কর্তৃক আয়োজিত ইফতার পার্টিতে দেশের দূর দূরান্ত থেকে আগত আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের অগনিত নেতা-কর্মীসহ সহস্রাধিক প্রবাসী বাংলাদেশীর সমাগম ঘটে। ইতিপূর্বে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশীদের এতবড় ইফতার পার্টির আয়োজন করা হয় নি। এদিন কোতারাইয়া এলাকাটি প্রবাসীদের বিপুল প্রবাসী বাংলাদেশীর উপস্থিতিতে মিলন মেলায় পরিনত হয়েছিল। একটানা রাত ১২ টা পর্যন্ত প্রবাসীদের নৈশভোজের আয়োজন করা হয়। ইফতার পার্টির পূর্বে দেশের সুখ সমৃদ্ধি ও জন নেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামানা করে মোনাজাত করা হয়। এরপর এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সম্প্রতি হাইকোর্ট থেকে জেলহত্যা মামলায আত্মস্বীকৃত খুনীদের খালাস হবার ঘটনায় বিষ্ময় প্রকাশ ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ মালয়েশিয়া শাখার নেতৃবৃন্দ বলেন ইতিহাসের জঘন্যতম এ হত্যাকান্ডের বিচার প্রক্রিয়া নিয়ে জোট সরকারের শাসনামল থেকে যে ষড়যন্ত্র চলে আসছিল তারই ধারাবাহিকতার ফল এই বিতর্কিত রায়। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার খুনীরা চিরদিনই ঘৃনিত। আত্মস্বীকৃত এসব খুনীরা এভাবে রেহাই পেলে দেশের বিচার ব্যাবস্থার প্রতি মানুষের শ্রদ্ধা ও বিশ্বাস হুমকীর মুখে পড়বে এবং দেশের রাজনৈতিক দুবৃর্ত্তরা আরো বেশী উৎসাহিত হবে। জাতীয় চার নেতা হত্যাকান্ডটি আন্তর্জাতিকভাবেই স্বীকৃত ঘৃনিত অপরাধ। কিন্তু এই ঐতিহাসিক জেলহত্যা মামলায় বার বার যে ভাবে বিভিন্ন কৌশলে খুনীদের রেহাই দেয়া হচ্ছে তা জাতির জন্য লজ্জাজনক। আমাদের স্বাধীনতার সূর্য্য সন্তানদের নিয়ে যে গভীর ষড়যন্ত্র অব্যাহত রয়েছে এ রায় তারই প্রতিফলন। আলোচনা সভায় বক্তব্য রাখেন এ কে এম আলমগীর হোসেন, জসিমউদ্দিন চৌধুরী, গৌতম রায়, হাজী সাত্তার, এম রেজাউল করিম (রেজা), রাশেদ বাদল, শাহীন সরদার, মোশারফ হোসেন, হাফিজুর রহমান ডাব্লিউ, কামাল হোসেন, মহসীন, মুরাদ হোসেন, আকতার মাহমুদ পারভেজ, মাসুদ, তোফাজ্জল হোসেন, মোক্তার হোসেন, হাবিবুল হাসান, শামীম কবির, মনিরুজ্জামান, সালাউদ্দিন, শামসুল আলম জীবন ও মুক্তিযোদ্ধা শাহজাহান প্রমুখ।

সবশেষে কোতারাইয়াস্থ বাংলাদেশী মসজিদ বায়তুল মাহমুর মসজিদে মুসল্লীরা তারাবীর নামাজ আদায় করেন।

Bangla Community News Tags: , , , ,

Related Bangla Community News:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!