প্রবাসী সিআইপিদের কথা - করুণা চাই না হয়রানি কমান
গত অর্থবছরে দেশে ১০ লাখ ডলার বিনিয়োগের কারণে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তির (সিআইপি) মর্যাদা পাওয়া প্রবাসীরা সরকারের উদ্দেশে বলেছেন, আমরা বিদেশে থাকি। সেখানে ভাষা, পাসপোর্ট আর নিজের দেহ ছাড়া আপন বলতে কিছুই থাকে না। তবে দেশে ফেরার সময় বিমানবন্দরে নানারকম হয়রানির শিকার হই। অসহায় ও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। বিমানবন্দরের বাইরে এলেই সবকিছু ছিনিয়ে নিয়ে আমাদের সর্বস্বান্ত করা হয়। আমরা বাংলাদেশ সরকারের কাছ থেকে কোন করুণা চাই না। বিমানবন্দর ও অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছ থেকে ভাল আচরণ চাই। জাতীয় সঞ্চয় পরিদপ্তরের উদ্যোগে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সিআইপি’র মর্যাদা পাওয়া পাঁচ প্রবাসীর পক্ষ থেকে কুয়েত প্রবাসী সিআইপি একে আনোয়ারুজ্জামান এসব কথা বলেন।
Bangla Community News Tags: কুয়েত, প্রবাসী
Evergreen Bangla Community
Post Your Comments