শেখ হাসিনার স্থায়ীমুক্তি ও মির্জা আজমের নিঃশর্ত মুক্তির দাবীতে জাতিসংঘের সামনে যুক্তরাষ্ট্র যুবলীগের বিক্ষোভ
বর্ণমালা নিউজ, নিউইয়র্ক থেকেঃ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্থায়ী মুক্তি, কারাবন্দী কেন্দ্রীয় যুবলীগ সাধারণ সম্পাদক মির্জা আজমের নিঃশর্ত মুক্তি ও যুবলীগের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক-ও বিরুদ্ধে জারী করা গ্রেফতারী পরোয়ানা তুলে নেবার এবং জরুরী আইন প্রত্যাহার, জাতীয় নির্বাচনের তারিখ ঘোষনা, অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ নির্বাচনের দাবীতে জাতিসংঘের হস্তক্ষেপ দাবী করেছে যুক্তরাষ্ট্র যুবলীগ। তাদেও দাবীগুলো বিশ্ব সংস্থার সামনে তুলে ধরতে গত ২৫ জুলাই নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরের সামনে এক প্রতিবাদ বিক্ষোভ সমাবেশের আযোজন করেছিলো যুক্তরাষ্ট্র যুবলীগ। সমাবেশ শেষে উল্লিখিত দাবী সম্বলিত একটি স্মারকলিপি জাতিসংঘ মহাসচিব বান কি-মুন বরাবর দিয়েছেন যুবলীগ নেতৃবৃন্দ।
যুক্তরাষ্ট্র যুবলীগ আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, নিউইয়র্ক স্টেট শ্রমিকলীগ, বঙ্গবন্ধু প্রচার কেন্দ্র সমাজকল্যান পরিষদ, বাংলাদেশ মানবাধিকার পরিষদসহ বিভিন্ন সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী যোগ দেন। বিক্ষোভ সমাবেশ শেষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মিসবাহ আহমদের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত এই বিক্ষোভ ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন। এতে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি এম আর আমিন, সাধারনণ সম্পাদক মোঃ সামসুল আলম, নিউইয়র্ক স্টেট শ্রমিকলীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন, সাধারণ সম্পাদক লস্কর মইজুর রহমান জুয়েল, যুক্তরাষআট্র যুবলীগের সহ-সভাপতি কায়কোবাদ খান, মুক্তিযোদ্ধা হাজী জাওয়াদ আলী, আতাউল গনি আসাদ, জামাল আহমদ, শফিউল গনি খালেদ, সদরুল আমিন পলাশ, মোঃ ্এস ভুইয়া মজিব, বাহার উদ্দিন বাহার, নজরুল হক, আমিনুল ইসলাম দুলাল।
স্বারকলিপির অনুলিপি হোয়াইট হাউজ, স্টেট ডিপার্টমেন্ট, মার্কিন কংগেস, জেনেভার জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল, এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস এবং তত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বরাবর প্রেরন করা হয়েছে।
Bangla Community News Tags: আওয়ামী লীগ, জাতিসংঘ, নিউইয়র্ক, বঙ্গবন্ধু, শেখ হাসিনা
Evergreen Bangla Community


Post Your Comments