বাংলাদেশের পরিস্থিতর উপর ইউএস সিনেট ফরেন রিলেশন কমিটিতে শুনানীর আবেদন গ্রহন

বর্ণমালা নিউজ, নিউইয়র্ক থেকেঃ নিউইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার ও স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার্স অব আমেরিকান কমিউনিটির কর্মকর্তারা ওয়াশিংটন ডিসিতে ইউএস সিনেট ফরেন রিলেশন কমিটির কর্মকতৃাদের সাথে দেখা করে সিনেট ফরেন রিলেশন কমিটির চেয়ারম্যান জোসেফ বাইডেন বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে বাংলাদেশে জরুরী অবস্থা প্রত্যাহার,সর্বাগ্রে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠান, বন্দি নির্যাতন ও গনগ্রেফতার এবং আটক অবস্থায় নির্যাতনের ফলে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ উত্থাপন করেন। সাবেক প্রধানমনী্ত্র বেগম খালেদা জিয়া সহ যড়যন্ত্রমুলক মামলায় আটক সকল রাজবন্দির মুক্তির দাবী জানানোর পাশাপাশি নির্যাতনের শিকার তারেক রহমান সহ অন্যান্য অসুস্থ বন্দিদের নিঃশর্ত মুক্তি দিয়ে সুচিকিৎসার দাবী জানানো হয়। গত ২৫ জুলাই ওয়াশিংটন ডিসিতে সিনেট ফরেন রিলেশন কমিটির অফিস কন্‌ফারেন্স রুমে ভলান্টিয়ার্স অব আমেরিকান কমিউনিটি ইউ,এস, এর ৬ সদস্যেও প্রতিনিধি দল সিনেট ফরেন রিলেশন কমিটির সিনিয়র উপদেষ্টা ফ্র্যাংক লোয়েণষ্টেইন সাথে দেখা করে স্মারকলিপিটি তুলে দেন। এ সময়ে ফ্র্যাংক লোয়েনস্টেইনের সাথে আনুষ্ঠানিক আলোচনায় ভলান্টিয়ার্স অব আমেরিকান কমিউনিটি ইউএসএ এর নেতৃত্ব দেন সংগঠনের প্রেসিডেন্ট আবুল হাসেম বুলবুল। প্রতিনিধি দলে আরও ছিলেন সংগঠনের সেক্রেটারী কাজী আজম, মমিনুল হক, ফিরোজ আহমেদ, নিশান রহিম, এমডি মনসুর আলী।

সিনিয়র উপদেষ্টা ফ্র্যাংক লোয়েনষ্টেইন ভলান্টিয়ার্স অব আমেরিকান কমিউনিটি ইউএসএ এর প্রতিনিধি দলকে বলেন, নির্বাচনে বড় রাজনৈতিক দলগুলির অংশ গ্রহণ না কললে সেই নির্বাচন জাতীয় বা আন্তজাতিকভাবে গ্রহণযোগ্যতা পাবেনা। এতে রাজনৈতিক সংকট আরো বাড়বে। আমেরিকা কোন অবস্থাতেই নির্বাচনী প্রক্রিয়ায় সামরিক হস্থক্ষেপ মেনে নেবে না ও তত্বাবধায়ক সরকারের কর্মকান্ডের ফলে গণতন্ত্র উত্তরনে ও নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্থান্তরে কোন প্রকার সংকট সৃষ্টি ও মেনে নিবে না। তিনি আশ্বাস দিয়ে আরও বলেন, পররাষ্ট্র বিষয়ক কমিটিতে প্রতিনিধিদলের দাখিলকৃত সকল ডকুমেন্টের পর্যালোচনা এবং ষ্টেট ডিপার্টমেন্ট সহ অন্যান্য সংস্থার প্রেরিত প্রতিবেদনের আলোকে পুর্নাঙ্গ সিনেট ফরেন রিলেশন কমিটিতে জরুরী ভিত্তিতে বাংলাদেশের পরিস্থিতর উপর শুনানীর প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

Bangla Community News Tags: , , ,

Related Bangla Community News:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!