স্বপ্নের আমেরিকায় আর সুখের ঠিকানা নেই
নিজের দেশ সম্পর্কে গভীর হতাশা ব্যক্ত করেছে আমেরিকার যুবসমাজ। আর এমন হতাশার অন্যতম প্রধান কারণ হচ্ছে অর্থনৈতিক পরিস্থিতি। গত বছরটি অতিবাহিত করতে ৫৮ শতাংশ আমেরিকানকে ব্যাংক থেকে ঋণ নিতে হয়েছে বলেও উলে-খ করেছেন যুবকরা। টাইম/রকফেলার ফাউন্ডেশন পরিচালিত জরিপে জানা গেছে এ তথ্য। জরিপেঅংশগ্রহণকারীদের বয়স হচ্ছে ১৮ থেকে ২৯ বছর। জরিপে অংশগ্রহণকারীদের ২৯ শতাংশ বলেছেন, সুখের আমেরিকা আর নেই। নব্বইয়ের দশকে আমেরিকায় সুখের দিন ছিল। উন্নত জীবনের সন্ধান সে সময়ে পাওয়া গেছে। জরিপে অংশগ্রহণকারীদের ৫২ শতাংশ চরম হতাশা ব্যক্ত করেছেন। তাদের ধারণা, আমেরিকায় স্বপ্ন বলতে আর কিছু নেই। ৮৫ শতাংশ মনে করেন, আমেরিকা লাইনচ্যুত হয়ে ভুল পথে পরিচালিত হচ্ছে। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে আফ্রিকান আমেরিকানের ৯৬ শতাংশ চরম হতাশা ব্যক্ত করেছেন আমেরিকার ভবিষ্যৎ নিয়ে। একই ধরনের হতাশা ব্যক্ত হয়েছে ৮৮ শতাংশ হিসপ্যানিকের মধ্যে। গ্যাসের মূল্য বৃদ্ধি, মন্দা এবং বেকারত্ব বেড়ে যাওয়ার ঘটনা রোধ করতে না পারলে যুবসমাজের এ হতাশা আমেরিকার ভবিষৎকে আরো বিপর্যয়ের পথে নিতে পারে বলে অনেকে আশংকা করছেন।
Evergreen Bangla Community
Post Your Comments