জয়ের জন্মদিনের আনন্দ আরো বাড়িয়ে দিলো হাইকোর্টের রুলিং

নিউজ ওয়ার্ল্ড : আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার অন্যরকম একটি দিন কেটেছে ওয়াশিংটনে। অনাড়ম্বর পরিবেশে ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনের অনুষ্ঠান করলেন তিনি নিজেই। ২৭ জুলাই ছিল বঙ্গবন্ধুর দৌহিত্র জয়ের ৩৮তম জন্মদিবস। মা শেখ হাসিনার সান্নিধ্যে অত্যন- সাদামাটাভাবে দিনটি কাটাতে চেয়েছিলেন জয় দম্পতি। কিন্তু সেই পরিবেশকে আরো আনন্দঘন করে তুলেছে বাংলাদেশ হাইকোর্টের ঐতিহাসিক একটি রায়।

১৫ আগস্টকে সরকারি ছুটি এবং জাতীয় শোক দিবস হিসেবে পালনের সপক্ষে রায় প্রদান করা হয় ২৭ জুলাই। হাইকোর্টের এ রায়কে ঘিরে সমগ্র আমেরিকা এবং কানাডায় বাঙালি পরিবারে খুশির আমেজ ছড়িয়ে পড়ে। অনেকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন শেখ হাসিনার মাধ্যমে জয়ের কাছে অথবা সরাসরি জয়ের কাছে। কেউ ফোনে, আবার কেউ ই-মেইলে।

এদিকে হাইকোর্টের রায়ের খবরে এমনিতেই খুশিমনে ছিলেন শেখ হাসিনা। সকালেই বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সত্যের জয় হয়েছে বলে মন-ব্য করেন। এজন্য কৃতজ্ঞতা জানান আল্লাহর কাছে।

জয় নিজেই বাজার করতে গিয়েছিলেন সকালে। ছেলের জন্মদিন উপলক্ষে শেখ হাসিনা নিজেই রান্নাবান্না করেন। মেন্যুতে ছিল বিভিন্ন পদের বাঙালি খাবার। জয়ের স্ত্রী ক্রিস্টিন ছিলেন শাশুড়ির কাছাকাছি। আর মেয়ে সুফিয়া ঘুর ঘুর করেছে দাদির কাছে সারাক্ষণ।

হাইকোর্টের রায় প্রসঙ্গে জয় এনাকে বলেন, জন্মদিনে আমি ব্যক্তিগতভাবে কিছু বলতে চাই না। তবে আমি স্বাগত ও অভিনন্দন জানাচ্ছি হাইকোর্টের রুলিংকে। কেননা ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে আমার নানাকে নৃশংসভাবে হত্যার পর থেকেই কিছু লোক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের ইমেজকে ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। মিথ্যা প্রচারণা চালিয়ে বাঙালি জাতির মুক্তির জন্য অবিস্মরণীয় ভূমিকা পালনকারী বঙ্গবন্ধুকে মুছে ফেলার চক্রান- চালানো হয়েছে। হাইকোর্টের এ র“লিংয়ে ঐসব চক্রান-কারীদের অপপ্রচারকে আবারো মিথ্যা প্রমাণিত করলো।

চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বর্তমানে ভার্জিনিয়ায় জয়ের বাসায় অবস্থান করছেন। একমাত্র পুত্র জয়ের জন্মদিনে তিনিও কোনো আনুষ্ঠানিকতা করেননি।

Bangla Community News Tags: , , , ,

Related Bangla Community News:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!