বগুড়া সমিতি অব নর্থ আমেরিকা গঠিত
বর্ণমালা নিউজ, নিউইয়র্ক থেকেঃ বগুড়া ডিস্ট্রিক এসোসিয়েশনের কতিপয় কর্মকর্তার স্বেচ্ছাচারিতা ও অলাভজনক সংগঠনকে ব্যক্তি মালিকানার সংগঠনে পরিণত করার অভিযোগ এনে নিউইয়র্কে বসবাসরতঃ বগুড়া জেলার বিপুল সংখ্যক সুধীজন মিলে ’বগুড়া সমিতি অব নর্থ’ আমেরিকা গঠন করেছেন। সংগঠনটির আত্ম প্রকাশ উপলক্ষ্যে গত ২৫ জুলাই শুক্রবার এস্টোরিয়া একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সমেমলনে উদ্যোক্তারা এ তথ্য জানান। সংবাদ সমেমলনে নব গঠিত বগুড়া সমিতি অব নর্থ আমেরিকার কার্যকরী কমিটি ও উপদেষ্ঠা কমিটির নাম ঘোষনা করা হয়। বগুড়া সমিতি অব নর্থ আমেরিকার সভাপতি মোহামমদ এন, মন্ডল (ফানসু)’র সভাপতিত্বে সংবাদ সমেমলনে ৩৩ সদস্যের কার্যকরী কমিটির ২৮ জন এবং ৭ সদস্যের উপদেষ্টা কমিটির ৫ জন উপস্থিত ছিলেন।
সভাপতি মোহামমদ এন, মন্ডল (ফানসু) লিখিত বক্তব্যে বগুড়া সমিতি অব নর্থ আমেরিকা গঠনের প্রয়োজনীয়তা ও এর প্রেক্ষাপট বর্ণনা করেন। তিনি বলেন, নর্থ আমেরিকায় বসবাসরতঃ বগুড়া জেলাবাসীর বহুদিনের লালিত স্বপ্ন বগুড়া জেলাভিত্তিক একটি সংগঠন এই মহাদেশে প্রতিষ্ঠা করা। প্রাথমিকভাবে নিউইয়র্কে বসবাসরতঃ বগুড়াবাসীদের বিভিন্ন সমাজ সেবা, বিনোদন ও সাংষকৃতিক বৈশিষ্ঠ্য এবং বিভিন্ন কর্মকান্ডকে একটি সংগঠনের পতাকাতলে একতাবদ্ধ করাই এর লক্ষ্য হবে। বগুড়া জেলাবাসীর ব্যানারে ’ভুলকা ভাত’ নামে সর্বাঙ্গীন সফল বনভোজন আয়োজনের মাধ্যমে বিগত চার বছর বগুড়াবাসীকে একত্রিত করা এবং বিভিন্ন দুর্যোগকালে বগুড়ায় সাহায্য প্রেরণের সাথে সংশ্লিষ্ঠরাই নতুন এই সংগঠনটির জন্ম দিয়েছেন। সংবাদ সমেমলনে সভাপতিকে সহযোগিতা করেন উপদেষ্ঠা আনোয়ারুল ইসলাম বাচ্চু বাবু পাইকাড়। পরিচালনায় ছিলেন সাধারন সম্পাদক মাসুদুল হক হেলাল।
সভায় উপস্থিত উপদেষ্ঠা কমিটির সদস্য প্রবীণ কমিউনিটি নেতা আনোয়ারুল ইসলাম বাচ্চু বগুড়া ডিস্ট্রিক এসোসিয়েশনের কয়েকজন কর্মকর্তার স্বেচ্ছাচারিতা ও দুর্নীীতর তথ্য প্রকাশ করে নতুন এই সংগঠন গড়ার প্রাসঙ্গিকতা তুলে ধরেন। বগুড়া ডিস্ট্রিক এসোসিয়েশন থেকে নতুন সংগঠনে যোগদানকারী আতওয়ারু ল আলমও এসোসিয়েশনের বিভিন্ন অনিয়ম তুলে ধরেন সংবাদ সমেমলনে।
সংবাদ সমেমলনে উপস্থিত বগুড়া সমিতি অব নর্থ আমেরিকা কার্যকরী কমিটির আরও যারা উপস্থিত ছিলেন তারা হলেনঃ সহ সভাপতি আফজাল হোমেন, গোলাম এস, রহমান ও মোহামমদ আসাদউজ্জামান, সাধারন সম্পাদক মাসুদুল হক হেলাল, সহকারী সম্পাদক ফারুক হোসেন মিঠু, দফতর সম্পাদক মেহদী হাসান, কোষাধ্যক্ষ আলতাফ হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রতন, সাংষকৃতিক সম্পাদক এনামুল হক, প্রকাশনা সম্পাদক প্রফেসর জাকিরুল ইসলাম, কার্যকরী সদস্য আনোয়ারুল আলম, আগা ইউসুফ তুহিন, ওমর চৌধুরী, মফিজুর রহমান দিনার, হেলাল উদ্দিন, রানা আহমেদ, নূর আলম সিদ্দিক, খোরশেদ আলম বুলবুল, নুরুল আমিন, রবিউল ইসলাম, জাহাঙ্গীর আলম, নূর আলম, জাকির হোসেইন, মুস্তাফা আলমগীর, মুস্তাফা বাবু ও সাইফুল ইসলাম। উপদেষ্ঠা কমিটির পক্ষে উপস্থিত ছিলেন আনোয়ারুল ইসলাম বাচ্চু, ইঞ্জিনিয়ার ওয়াহেদ মিঞা, বাবু পাইকাড়, ইঞ্জিনিয়ার রানা জামান ও নুরুল ইসলাম সাজু। এছাড়াও উপস্থিত ছিলেন ফরিদা ইয়াসমীন, নওশিন সুলতানা ও ফারহানা চৌধুরী।
Bangla Community News Tags: নিউইয়র্ক
Evergreen Bangla Community
Post Your Comments