মৌলভীবাজার জেলা সমিতি ইউএস-এর বনভোজন অনুষ্ঠিত
গত ২০ জুলাই রবিবার নিউ ইয়র্ক, নিউজার্সি, কানেকটিকান ও পেনসিলভেনিয়ার বিভিন্ন এলাকায় বসবাসরত প্রায় ছয়শত প্রবাসী মৌলভীবাজারাসী কানেকটিকাটের অসবর্নস্ডেল স্টেট পার্কে এক আকর্ষণীয় বনভোজনে মিলিত হন। মৌলভীবাজারবাসীদের উদ্যোগে শহরের বাইরে প্রাকৃতিক পরিবেশে এতো বিশাল বনভোজন এর আগে কখনও হয়নি বলে বনভোজনে অংশগ্রহণকারী সবাই মনত্মব্য করেন।
বিভিন্ন আকর্ষণীয় খেলাধুলা, ম্যাজিক শো, আকর্ষণীয় র্যাফেল ড্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ছিলো এই বনভোজনের উলেস্নখযোগ্য দিক।
বিকেলের দিকে রোদের তীব্রতা কমে আসলে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে সামিহা, মাইশা, নাদিয়া, তাসনিম, রাজন আহমদ খসরু, শমছু মিয়া এবং বেতার ও টিভি শিল্পী শফিকুল ইসলাম। সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ হওয়ার সাথে সাথে অনুষ্ঠিত হয় বিভিন্ন খেলাধুলা এবং র্যাফেল ড্র-এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আজমল হোসেন খান ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক মিনহাজ আহমদ। সমিতির উপদেষ্টম-লীরা বিজয়ীদের হাতে পুরস্কার তোলে দেন। বনভোজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমিতির বনভোজন পরিচালনা কমিটির আহ্বায়ক মোহামমদ কাইউম।
সুষ্ঠু ব্যবস্থাপনা, আনত্মরিক আপ্যায়ন, নির্মল প্রাকৃতিক পরিবেশ এবং অনুকুল আবহাওয়া এই বনভোজন অংশগ্রহণকারীদের স্মৃতিতে বহুদিন স্মরণীয় হয়ে থাকবে।
Bangla Community News Tags: প্রবাসী
Evergreen Bangla Community
Post Your Comments