‘আধিয়ার’ প্রদর্শিত হলো নিউইয়র্কে

বর্ণমালা নিউজ, নিউইয়র্ক থেকেঃ ঐতিহাসিক তেভাগা আন্দোলনের উপর নির্মিত চলচ্চিত্র ভিন্ন ধারার চলচ্চিত্র ’আধিয়ার’ প্রদর্শনী অনুষ্ঠিত নিউইয়র্কে। নব গঠিত নিউইয়র্ক ফিল্ম সেন্টার (এনওয়াই এফ সি)’ উদ্যোগে প্রদর্শিত ’আধিয়ার’ দেখতে ২৬ জুলাই শনিবার সন্ধ্যায় কুইন্সের জ্যাকসন হাইটসের ঈগল থিয়েটারে বিপুল সংখ্যক চলচ্চিত্রানুরাগী উপস্থিত হয়েছিলেন। প্রদর্শনীর শুরুতে ব্যতিক্রমী চলচ্চিত্রটির নির্মাতা সাইদুল আনাম টুটুল এর নির্মাণ প্রেক্ষাপট ও কাহিনীর চম্বুক অংশ তুলে ধরেন দর্শকদের কাছে। পরিচালক সাইদুল আনাম টুটলের ’আধিয়ার’কে বাংলাদেশর চলচ্চিত্র ইতিহাসে একটি অসাধারন সংযোজন হিসাবে চিহ্নিত করেন ছবিটির প্রদর্শনী দেখতে আসা আরেক চলচ্চিত্র পচিালক কবির আনোয়ার। এ পর্বটি উপস্থাপনায় ছিলেন এনওয়াই এফ সি’র কর্মকর্তা শর্টফিল্ম নির্মাতা এনায়েত করিম বাবুল।

শুরু থেকে শেষ পর্যন্ত পিন পতন নীরবতায় দর্শকরা উপভোগ করেন ’’আধিয়ার’। আধিয়ারের মতো সুস্থ্য ধারার ছবি দেখতে উল্লেখযোগ্য সংখ্যক দর্শক উপস্থিতি ভবিষতে নিউইয়র্কে বাংলাদেশী সুস্থ্য ধারার ছবির প্রদর্শনীর জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!