ঐক্যবদ্ধ হবিগঞ্জবাসীর বনভোজন কমিটির বৈঠক অনুষ্ঠিত
নিউ ইয়র্কে বসবাসরত হবিগঞ্জ জেলাবাসী এবার ঐক্যবদ্ধভাবে একটি বনভোজন ও মিলনমেলার উদ্যোগ গ্রহণ করেছে। এই লক্ষ্যে গঠিত ’ঐক্যবদ্ধ বনভোজন ও মিলনমেলা কমিটির’ এক বৈঠক গত ২০ জুলাই রবিবার সন্ধ্যায় জ্যামাইকাস্থ ফাতেমা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী ও সার্বজনীন বনভোজন কমিটির আহবায়ক সৈয়দ আব্দুল ওয়াহেদ (টেনু মিয়া)। ঐক্যবদ্ধ হবিগঞ্জবাসীর বনভোজন ও মিলনমেলাকে সর্বাত্মকভাবে সফল করার জন্য আগামী ৩ আগষ্ট নিউ ইয়র্ক ও আশেপাশের বিভিন্ন স্টেটে বসবাসরত সমমানিত হবিগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ প্রবীন-নবীনদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। জ্যাকসন হাইটস্ এর পাকুরা রেস্টুরেন্টে সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিতব্য এ বৈঠকে হবিগঞ্জের মুরুব্বিদের কাছে দাওয়াত পৌছে দেয়ার জন্য আহবায়কের পক্ষে যুগ্ম আহবায়ক সৈয়দ কামাল উদ্দিন আহমেদকে দায়িত্ব দেয়া হয়। উক্ত সভায় ঐক্যবদ্ধ বনভোজন অনুষ্ঠানের লক্ষ্যে গঠিত প্রাথমিক আহবায়ক কমিটিকে চুড়ান্ত ও পূর্ণাঙ্গ রূপ দেয়া হবে। সভায় গৃহিত অপর এক সিদ্ধান্তে এডভোকেট নাসির উদ্দিন, বনভোজন কমিটির সদস্য সচিব বদরুল আলম শাহীন ও মন্জুর চৌধুরীকে বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠানের স্থান বরাদ্দ নেয়া সংক্রান্ত সকল প্রক্রিয়া সম্পন্ন করার জন্য দায়িত্ব দেয়া হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন রমিজউদ্দিন খান, আলমগীর মিয়া, গোলাম সারোয়ার চৌধুরী, এ. এইচ. এম আক্তারুজ্জামান, বিষ্ণু সরকার, সৈয়দ নোমান, রেজাউল আজাদ ভূইয়া রেজু প্রমুখ।
Bangla Community News Tags: জ্যাকসন হাইটস
Evergreen Bangla Community
Post Your Comments