গোবিন্দ হালদারের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ ও লেখক মীজান রহমানের সম্বর্ধনা

গত ১৩ই জুলাই উদীচীর উদ্যোগে কানাডার অটোয়ায় বসবাসরত প্রগতিশীল লেখক অধ্যাপক মীজান রহমানকে সম্বর্ধনা দেয়া হয়। আলোচনায় অংশ নেন দৈনিক ইত্তেফাকের সম্পাদক জনাব রাহাত খান, প্রবীন সাংবাদিক সৈয়দ মোহামমদ উল্যাহ, নীরা, হাসান ফেরদৌস, নাট্য ব্যক্তি মুজিব-বিন-হক আরো অনেকে। আলোচকরা লেখকের অসম্প্রদায়িক সমাজ প্রগতিশীল লেখনির বিভিন্ন দিক তুলে ধরে ভূয়সী প্রশংসা করেন। আলোচনা সভায় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়া মুক্তিযুদ্ধের ওপর ভিত্তি করে মুক্তিযুদ্ধে বাংলাদেশ বেতারের জন্য ’এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লাল, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্যে অস্ত্র ধরি, ইত্যাদি অগ্নিঝরা গানের রচয়িতা গীতিকার গোবিন্দ হালদারের চিকিৎসার সাহায্যার্থে অর্থ সংগ্রহের উদ্যোগ নেয়া হয়। উল্লেখ্য গোবিন্দ হালদার বয়সের ভারে অভাব, অর্থ সংকটে শয্যাশায়ী আছেন। সম্প্রতি তার স্ট্রোক হয়েছে। অথের্র অভাবে চিকিৎসা সম্ভব হচ্ছেনা। উদীচী, সৈয়দ মোহামমদ উল্লাহ-এর উদ্যোগে এবং বিশিষ্ট নাগরিকদের ঐকান্তিক সহয়তায় এক সপ্তাহের প্রচেষ্টায় গতকাল ২০শে জুলাই পর্যন্ত ১১শত ডলার অর্থ সংগৃহীত হয়েছে। এবং এখনও যাদের অঙ্গীকার রয়েছে তাতে চলতি সপ্তাহের মধ্যে আরো ১৫শত ডলার সংগ্রহের আশা রয়েছে। তবে চিকিৎসার জরুরী প্রয়োজনে অদ্য ২১ শে জুলাই একাউন্ট নং- ১০২৪৭৯০৬০০৯ স্টেট ব্যাংক ইণ্ডিয়া, বাগমারা ব্রাঞ্চ, কলকাতা এই ঠিকানায় গোবিন্দ হালদারের নিজস্ব একাউণ্টে পাঠিয়ে দেয়া হয়েছে। আমরা সকলের প্রতি আবেদন জানাচ্ছি, যার জীবন্ত গানের কথা, সুর ও মুর্চ্ছনায় মুক্তিযুদ্ধে বাঙালী জাতিকে স্বাধীনতায় জীবন উৎসর্গে অনুপ্রাণিত করেছে তার মুমূর্ষ মুহূর্তে সাহায্যের হস্ত নিয়ে এগিয়ে আসবেন। কেউ ইচ্ছে করলে সোজাসোজি তাঁর একাউণ্টে অর্থ পাঠিয়ে দিতে পারেন। অথবা সৈয়দ মোহামমদ উল্লাহ কিংবা সুব্রত বিশ্বাসের কাছে পাঠাতে পারেন। সৈয়দ মোহামমদ উল্লাহ ফোন (সেল) ৩৪৭-৫০৭-৭৭৮৭ , বাসা-৭১৮২৭৮-৬৭৩৬, সুব্রত বিশ্বাস- সেল- ৩৪৭-৮৫৩-১৪৫১. বাসা-৭১৮-৯৫৬-৩৩৬২।

Bangla Community News Tags: , ,

Related Bangla Community News:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!