বাংলাদেশী অপর্ণা রায় আত্নহত্যা করেছেন?
হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রিন্স উইলিয়াম কাউন্টি পুলিশ জানিয়েছে অপর্ণা রায় আত্নহত্যা করেছে। তাকে কেউ হত্যা করেছে কিংবা তার উপর কোন জোর খাটিয়েছে এমন কোন প্রমান পুলিশ পায়নি এবং হাসপাতাল কর্তৃপক্ষের রিপোর্টেও তা প্রকাশ পায়নি। প্রিন্সউইলিয়াম কাউন্টি পুলিশের অফিসার মিঃ বার্ক বলেন, মঙ্গলবার অপর্ণা মিত্রের মরদেহ তার স্বামী সুমন রায়ের জিম্মায় হস্তান্তর করা হবে। স্বামী সুমন রায় কর্তৃক অপর্ণা রায়কে নির্যাতন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে পুলিশ অফিসার বার্ক বলেন, আমেরিকার আইনে স্ত্রী প্রতি স্বামীর দাবী অগ্রগন্য। অপর্ণা রায়ের স্বামী সুমন রায় কিংবা তার শাশুড়ী প্রতিমা রায় যে তাকে ইতিপূর্বে নির্যাতন করেছিল তার কোন প্রমান বা কোন অভিযোগ আমাদের কাছে নেই এবং কোনদিন ছিলওনা। তিনি বলেন, অপর্ণা রায় যদি তার স্বামী কিংবা শাশুড়ী কর্তৃক নির্যাতিত হয়ে থাকে তাহলে সে পুলিশের আশ্রয় নিতে পারত, আইনের মাধ্যমে আলাদা হয়ে যেতে পারত। কিন্তু সে তা করেনি এবং তার পক্ষ হয়েও কেউ আমাদের নিকট কোন অভিযোগ করেনি। সুতারাং দোষী প্রমানিত না হওয়া পর্যন্ত কাউকে আমরা দোষী সাব্যস্ত করতে পারিনা।
এদিকে অপর্ণা রায়ের পিতা বীরেন্দ্র কর্মকার তার পরিবারের শুভাকাংখী ভার্জিনিয়া বসবাসরত মিহীর মিত্রকে “পাওয়ার অব এটর্ণী” প্রদান করেন যাতে করে তিনি তার মেয়ে অপর্ণা রায়ের মৃতদেহ সৎকারের জন্য দেশে পাঠাতে পারেন। এই ব্যাপারে প্রিন্স উইলিয়াম কাউন্টি পুলিশের মুখপাত্র মিঃ বার্ক বলেন, অপর্ণা রায়ের বাবা কর্তৃক মিহীর মিত্রকে দেয়া “পাওয়ার অব এটর্ণী”র কোন মুল্য আমেরিকার আইনে নেই। তিনি বলেন, আমেরিকার আইনে স্ত্রী‘র জন্য স্বামীর দাবী অগ্রগন্য এবং অপর্ণা মিত্রের মরদেহ তার স্বামী সুমন রায়ের নিকট ছাড়া অন্যকারো কাছে হস্তান্তর করা হবেনা। অপর্ণা রায়ের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার একমাত্র অধিকার শুধু সুমন রায়েরই আছে।
এই ব্যাপারে মিহীর মিত্র‘র সাথে যোগাযোগ করলে তিনি বলেন, অপর্ণা রায়ের বাবা আমাকে যে “পাওয়ার অব এটর্ণী” দিয়েছেন আমেরিকার আইনে সেটা কার্যকর নয়। যেহেতু অপর্ণার স্বামী নির্দোষ প্রমানিত হয়েছে সেহেতু অপর্ণার ব্যাপারে যা সিদ্ধান্ত নেয়ার তা তার স্বামী সুমন রায়ই নিতে পারবে, আমাদের আর কিছুই করার নেই। তিনি বলেন, আজ সোমবার সন্ধ্যায় (বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর) ফোনের মাধ্যমে অপর্ণা রায়ের পিতা বীরেনদ্র কর্মকারকে রিপোর্ট সম্পর্কে অবহিত করা হবে। অপর্ণা রায়ের মরদেহ দেশে তার পিতা-মাতার নিকট দেশে পাঠানোর জন্য অপর্ণা রায়ের স্বামী সুমন রায়ের সাথে যোগাযোগ করবেন কিনা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মিহীর মিত্র বলেন, “ঐ রকম একটা জানোয়ারের সাথে আমি যোগাযোগ করব এটা অসম্ভব”।
(খবরঃ ভিওবিডি)
Evergreen Bangla Community


Post Your Comments