বাংলা একাডেমি-মন্ট্রিয়ল-এর কার্যক্রম শুরু
“মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা”। বিশ্বের সবচাইতে শ্রুতিমধুর এবং আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃত যা এক বিশাল রত্ন ভান্ডারের চাবিকাঠি। সেই সুরমাধুরীরর সরগম বা বাংলা ভাষার সাথে প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মের পরিচয়ের মহৎ উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু হলো বাংলা একাডেমির। ন্যাশনাল বাংলাদেশী কানাডিয়ান কাউন্সিলের পরিচালনায় ৪১৯ সেন্ট রক ভবনে প্রতি শনিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এর কার্যক্রম চলবে।
গত ১২ই জুলাই একাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিল এর ছাত্র-ছাত্রী এবং অভিবাবকবৃন্দ ছাড়াও মন্ট্রিয়লের গুনী ব্যাক্তিবর্গ।
আপনার ছেলে-মেয়েকে যদি দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকের কাছে সুন্দর, ভদ্র, শিক্ষামূলক ও আনন্দঘন পরিবেশে বাংলা পড়া, লেখা, ছবি আঁকা, কবিতা, গান , ছড়া, আবৃত্তিসহ শুদ্ধ বাংলা উচ্চারণ শেখাতে চান তাহলে বাংলা একাডেমি মন্ট্রিয়ল এর সাথে যোগাযোগ করুন। আমাদের এখানে রয়েছে কম্পিউটার শেখারও সুন্দর ব্যবস্থা। ক্লাশের সময় শনিবার সকাল ১১টা থেকে ২টা। ফোন (৫১৪) ২৭৯-৩২৪৯ এবং (৫১৪) ২৪৪-৮৭৪৪।
Evergreen Bangla Community
Post Your Comments