একাত্তরের গণহত্যার ঘটনার স্বীকৃতি ও নিন্দা জানানোর উদ্যোগ নিচ্ছেন মার্কিন কংগ্রেসম্যানরা
বর্ণমালা নিউজ, নিউইয়র্ক থেকে: ৩৭ বছর পর একাত্তরে বাঙ্গালী জাতির বিরুদ্ধে পাকিস্তানী সামরিক বাহিনী দ্বারা সংগঠিত গণহত্যা’র ঘটনাটিকে ইউএস কংগ্রেসে সর্ব সমমতিক্রমে আনুষ্ঠানিকভাবে নিন্দা জানানোর পাশাপাশি একে মানব ইতিহাসের বর্বরতম ঘটনা হিসাবে স্বীকৃতি দেবার বিষয়ে তাদের উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন রিপাবলিকান প্রভাবশালী কংগ্রেসম্যান ও কংগ্রেসে হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক কমিটির প্রধান পিটার কিং, কংগ্রেসম্যান ও কংগে্রেস মেজরিটি দলের হুইপ জোসেফ ক্রাউলি ও পেনসিলভানিয়ার কংগ্রেসম্যান জেনারেল যোসেফ সেসটেক। বাংলাদেশী-আমেরিকান ফ্রেন্ডসশীপ সোসাইটির সভাপতি ও আমেরিকার মূলধারায় সুপরিচিত ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা গোলাম মেহরাজের নেতৃত্বে গত ১৬ জুলাই বুধবার একটি প্রতিনিধি দল ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল হীলে গিয়ে মুক্তিযুদ্ধে স্বজনহারা লক্ষ লক্ষ বাংলাদেশীর আর্তনাদ এবং একটি জাতিকে বিনাশে সংগঠিত পরিকল্পিত গণহত্যার বিষয়টি যাতে মার্কিন কংগ্রেসে উত্থাপনের মাধ্যমে সেদিনের যুদ্ধাপরাধ এবং এর সাথে জড়িত যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে বিশ্ব বিবেককে জাগ্রত করার আহ্বান জানান কংগ্রেসম্যানদের কাছে।
প্রতিনিধি দলে নিউইয়র্ক থেকে যোগ দেয়া প্রফেসর মার্থা রোজারিও মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ঢাকার অদূরে বান্দুরার হাসানাবাদের গোল্লাহ ক্যাথলিক চার্চের আমেরিকান যাজক ফাদার উইলিয়াম ইভান্সকে পাকিস্তানী হানাদার বাহিনী কিভাবে অত্যাচার করে হত্যা করে তার বর্ণনা তুলে ধরেন কংগ্রেসম্যানদের কাছে। নর্থ ক্যারোলিণা থেকে আসা মারুফ জাহাঙ্গীর তার পিতাকে কিভাবে হত্যা করেছে পাকিস্তানী বাহিনী ও তাদের দোসরা- সেই ঘটনা তুলে ধরেন। ভার্জিনিয়া থেকে আসা সাদেক খান মুক্তিযুদ্ধে তার দুই সহোদরের হত্যাকান্ডের বর্ণনা দেন। ওয়াশিংটনের কমিউনিটি নেতা ড. শাহজাহান মাহমুদ ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময়ে পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের বর্বরতা ও বাঙ্গালী জাতির বিরুদ্ধে পরিচালিত গণহত্যার ভয়াবহ ঘঁনার বিশদ বর্ণনা দেন। প্রতিনিধি দরের নেতা গোরাম মেহরাজ মুক্তিযুদ্ধে তার অভিজ্ঞতা ও নিজের চোখে দেখা ভয়াবহ হত্যাযজ্ঞ এবং তাকে কিভাবে শারিরীক অত্যাচার হয়েছিলো ও দেশ প্রেমিক বাঙ্গালীদের উপর পরিচালিত অবর্ণনীয় অত্যাচারের কাহিনী তুলে ধরেন।
প্রতিনিধি দলের কাছ থেকে সভ্যতার বর্বরতম গণহত্যার কাহিনী শুনে কংগ্রেসম্যানরা যুদ্ধাপরাধীদের বিচারের যে দাবী উত্থাপিত হচেছ সেই দাবীর সাথে একাত্মতা প্রকাশ করে তাদেরকে আশ্বস্ত করে বলেন যে তারা বিষয়টি কংগ্রেসে সর্ব সমমতিক্রমে উত্থাপন করে ৩৭ বছর আগে বাংলাদেশে সংগঠিত গণহত্যার বিষয়টি অনুমোদ করে এর বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহণ করার উদ্যোগ নিবেন শীঘ্রই। উল্লেখ্য গত বছর ইউএস কংগ্রেস একশ বছর আগে তুরস্ক কর্তৃক আর্মেনিয়ায় সংগঠিত গণহত্যার বিষয়টি অনুমোদন করে তার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহণ করেছিলো। এই প্রস্তাবের পক্ষে জোরালো ভূমিকা রেখেছিলেন কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলি।
বাংলাদেশে সংগঠিত মানব ইতিহাসের বর্বতম গণহত্যার ঘটনাটি যাতে মার্কিন কংগ্রেসে উত্থাপনের মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি তরান্বিত করা সম্ভব হয় সেজন্য বাংলাদেশ ও বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বাংলাদেশীদের ৯১৭-৪৬৮-৫৬৪৬ নম্বরে ফোন করে যোগাযোগের অনুরোধ করেছে । বাংলাদেশী-আমেরিকান ফ্রেন্ডসশীপ সোসাইটি।
Evergreen Bangla Community
Post Your Comments