চালু হলো ওয়েবসাইট: ২৩ জুলাই বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ৮৩তম জন্মবার্ষিকী
নিউইয়র্ক থেকে এনা: বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুর পক্ষে অবিস্মরণীয় বিচক্ষণতার সাথে নেতৃত্ব প্রদানকারী তাজউদ্দীন আহমদ’র ৮৩তম জন্ম বার্ষিকী হচ্ছে ২৩ জুলাই। এ উপলক্ষে তাঁর প্রবাসী কন্যা লেখিকা শারমিন আহমদ তাজউদ্দীন আহমদের জীবনীভিত্তিক একটি ওয়েবসাইট চালু করেছেন। ওয়েবসাইটে (www.tajuddinahmad.com) রয়েছে মরহুম তাজউদ্দীন আহমদকে সত্যিকার অর্থে জানার সকল অবলম্বন। আগামী দিনের দেশপ্রেমিক নেতৃত্ব তৈরীর ক্ষেত্রে অনুপ্রেরণা প্রদানকারী ব্যক্তিত্ব তাজউদ্দীন আহমদকে ১৯৭৫ সালের ৩ নভেম্বর আরো ৩ জাতীয় নেতাসহ ঢাকা কেন্দ্রীয় কারাগারে নৃশংসভাবে হত্যা করা না হলে আজ ২৩ জুলাই তার বয়স হতো ৮৩ বছর। স্বাধীনতা যুদ্ধে এই অকুতভয় সৈনিক তাজউদ্দীন আহমদকে নানা কারণে আড়ালে রাখার প্রয়াস পরিলক্ষিত হয়েছে। কিন্তু সত্যকে কখনো ঢেখে রাখা যায় না-একদিন তা আলোয় উদ্ভাসিত হবেই। তথ্য প্রযুক্তির বিকাশের সুযোগে তাজউদ্দীন আহমদ এখন সারাবিশ্বের বাঙালির সামনেই শুধু নয়, সকল বিবেকবান মানুষের সামনেই যথাযথভাবে উপস্থাপিত হচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে। প্রবাসের সুধিজন বার্তা সংস্থা এনার মাধ্যমে শারমিন আহমদকে আনত্মরিক অভিনন্দন জানিয়েছেন মুক্তিযুদ্ধের ইতিহাসের সঠিক দিকটি যথাযথভাবে উপস্থাপনের এ মহতি প্রয়াস চালানোর জন্য।
Bangla Community News Tags: নিউইয়র্ক, প্রবাসী, বঙ্গবন্ধু
Evergreen Bangla Community


Post Your Comments