নিউইয়র্কে সন্ত্রাসের অভিযোগে দন্ডিত বাংলাদেশী হোসেইন
নিউজ ওয়ার্ল্ড, নিউইয়র্ক থেকে।- আলবেনীতে সন্ত্রাসী কর্মকান্ডে সহযোগিতার অভিযোগে আদালত কর্তৃক দন্ডিত বাংলাদেশী মোহামমদ হোসেইনের ১৫ বছরের কারাবাসকে সঠিক বলে রায় দিয়েছে যুক্তরাষ্ট্র ফেডারেল আপীল কোর্ট।
গত ২ জুলাই স্টেট কোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আনীত আপীল আবেদনের শুনানী শেষে যুক্তরাষ্ট্র ফেডারেল আপীল কোর্টের সেকেন্ড সার্টিক আগের রায়কে সঠিক বলে রায় প্রদান করে।
বাংলাদেশী মোহামমদ হোসেইনের আইনজীবি রায়টির বিরুদ্ধে উচ্চ আদালতে আবার আপীল করবেন বলে জানিয়েছেন। সুপ্রীম কোর্ট পর্যন্ত তারা লড়বেন বলে জানা গেছে।
উল্লেখ্য যে, একই মামলায় কুর্দি মুসলিম ও আলবেনীর দারুস সালাম মসজিদের ইমাম ইয়াসীন আরেফকে ১৫ বছরের জেল দেয়া হয়েছে। বাংলাদেশী হুসেইনের বিরুদ্ধে পাকিস্তানী কূটনীতিককে হত্যা ষড়যন্ত্রের জন্য ৫০ হাজার ডলার ঋণ প্রদানে রাজী হওয়ার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।
মালিক হোসেইন নামের একজন মুসলিম সরকারী এজেন্ট হিসেবে তাদের সাথে সন্ত্রাসী তৎপরতা নিয়ে পরিকল্পনা করেন। এসময় সব কথা রেকর্ড করা হয়েছে বলে জানা গেছে। তবে সরকার অভিযোগের স্বপক্ষে আনীত কোন প্রমাণই জনসমক্ষে প্রকাশ করেনি জাতীয় নিরাপত্বার অজুহাতে। যার ফলে সিভিল লিবার্টিজ বিভিন্ন সংস্থা ও আইনজীবিরা এটাকে পূর্ব ধারণা প্রসুত বিদ্বেষমুলক রায় বলে চ্যালেঞ্জ করেছেন।
২০০৩ সালের জুলাই মাস থেকে কার্যক্রম শুরু হয়। এসময় সরকারী এজেন্ট হিসেবে কথিত মুসলিম ইমাম ইয়াসীন আরেফ ও বাংলাদেশী মোহামমদ হোসেইনের সাথে এসব বিষয় নিয়ে কথা বলে তা রেকর্ড করেন। বাংলাদেশী ইমিগ্র্যান্ট হোসেইন তখন ইটালিয়ান পিজ্জারিয়া নামে একটি পিজ্জা দোকানের মালিক ছিলেন।
Bangla Community News Tags: ইমিগ্র্যান্ট, নিউইয়র্ক
Evergreen Bangla Community


Post Your Comments