বিমানের নিউইয়র্ক ফ্লাইট নিয়ে প্রবাসীদের কৌতুহল চরমে

বিমানের নিউইয়র্ক ফ্লাইট চালুর খবরে যুক্তরাষ্ট্র প্রবাসীরা উল্লাসিত। অনেকের প্রশ্ন অক্টোবরে বিমানের ফ্লাইট হলে এখন টিকেট পাওয়া যাবে কি? প্রবাসীরা মনে করছেন বিমানের অবর্তমানে অন্যান্য এয়ার লাইন্সের দুঃসহ দীর্ঘ ভ্রমন যাতনার অবসান হবে। সম্পর্কের নতুন সেতুবন্ধন রচিত হবে বিমানের সাথে প্রবাসীদের।

অভিজ্ঞ মহলের ধারনা বিমানের নিউইয়র্ক ফ্লাইট সরাসরি হলেও তাতে প্যসেঞ্জারের কমতি হবে না। কারণ যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশীরাই এখন দু-একটি ফ্লাইটের প্যাসেঞ্জার সরবরাহে সক্ষম। এজন্য অন্য করো মুখাপেক্ষী হওয়ার প্রয়োজন হবে না। এছাড়া বৈদেশিক মুদ্রায় বাংলাদেশীদের কেনা টিকেটের অর্থ যাচ্ছে বিদেশী এয়ার লাইন্সগুলোর পকেটে। বিমান চালু হলে এর সবটাই পাবে বাংলাদেশ। যা দেশের অর্থনৈতিক উন্নয়নেও বড় ধরনের অবদান রাখতে পারে।
কেবল প্রবাসীরা নয়, যুক্তরাষ্ট্রে বাংলাদেশী ট্রাভেল এজেন্টরাও এখবরে বেজায় খুশী। উন্মুখ হয়ে তারা অপেক্ষা করছেন কখন আসবে সেই মহেন্দ্রক্ষণ, যখন বিমানের সিডিউল ও টিকেট বিক্রির ঘোষনা আসবে।

নিউইয়র্কে বিমানের টিকেট এজেন্টরা বললেন, এখন প্রতিনিয়ত ফোন আসছে। প্রবাসীরা জানতে চাচ্ছেন বিমানের ফ্লাইট চালুর তারিখ দেয়া হয়েছে কিনা।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশী ট্রাভেল এজেন্টদের সংগঠন নাটাব বিমানের নিউইয়র্ক ফ্লাইট বন্ধ হওয়ার পর থেকেই কার্যত্র নিষিক্রয় হয়ে রয়েছে। তবে বিমানের রুট পুনঃচালুর খবরে নাটাবের ফিরে এসেছে চাঞ্চল্য।

এব্যাপারে নাটাবের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ ভুইয়ার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, বিমানের একটি ফ্লাইট হলে সেটি হবে ঝুঁকিপূর্ন। কারণ কোন কারণে ফ্লাইটটি বাতিল হলে বিকল্প পথ থাকবে না। তাই কমপক্ষে দুটি ফ্লাইট চালু করতে হবে।

তিনি বলেন, বিমানের ফ্লাইট চালুর ঘোষণা আমাদের সবাইকে আপ্লুত করেছে। তবে এখনো কোন সিডিউল না দেয়ায় সন্দেহ রয়েছে অনেকের। এটা দুর করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

তিনি বলেন, বিমান আসতে চাইলে কমপক্ষে তিনমাস আগে থেকে এর সময়সূচী ঘোষণা করা উচিৎ। অন্যতায় হঠাৎ করে বললে এটা সম্ভব হবে না।
তিনি বলেন, বিমান আসলে এটা হবে সবার জন্যই অত্যন্ত আনন্দের বিষয়। আমরা নিজেরাও এতে উৎফুল্ল তবে জেদ্দা হয়ে আসলে প্রতিদিনই বিমান ফ্লাইট চালাতে পারবে। তাতে প্যাসেঞ্জারের অভাব হবে না। কারণ যুক্তরাষ্ট্র থেকে হজ্জ ও ওমরাতে সারা বছরই লোকজন যাচ্ছেন। এক্ষেত্রে সরাসরি জেদ্দা ফ্লাইটের বড় ধরনের সম্ভাবনা রয়েছে।

নিউইয়র্কে বিমানের সর্বাধিক টিকেট বিক্রেতা ওয়ার্ল্ড ওয়াইট ট্রাভেলসের ব্যাবস্থাপক ফিরোজ হাসান মিলন বলেন, বিমানের ঘোষণা সবাইকে আশ্বান্বিত করেছে। কিন্তু বাস্তব কোন উদ্যোগ দেখছি না।

তিনি বলেন, জানুয়ারী মাসের টিকেট বিক্রি শুরু হয়ে গেছে। এখন অক্টোবরে বিমানের ফ্লাইট চালু করতে হলে এখন থেকেই টিকেট বিক্রি শুরু করতে হবে।
তিনি বলেন, সরাসরি ফ্লাইট হলে বিমান ও যাত্রীদের জন্য ভাল। এতে যাত্রীর কোন অভাব হবে না বলে মন্তব্য করেন তিনি। আর বিমানের ফ্লাইট হলে অন্য এয়ার লাইসেন্স-এ লোকজন যাবে বলে আমার মনে হয় না। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় না। এই বিষয়টি হাড়ে হাড়ে টের পেয়েছেন প্রবাসীরা বিমানের অনুপস্থিতিতে।

বাংলাদেশী কমিউনিটির অন্যতম বৃহত্তম ট্রাভেল এজেন্সী কনকর্ড ট্রাভেলসের প্রধান সৈয়দ শামসুল হক বলেন, বিমানের ফ্লাইট চালুর আগে এর টিকেটিং পদ্ধতিকে আধুনিক করতে হবে। এর আগে মিথ্যা বুকিং দিয়ে টিকেটের কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে বিভিন্ন সময়।

এজন্য ব্রিটিশ এয়ার ওয়েজ, আমিরাত বা কুয়েতের পদ্ধতি অনুসরন করা হলে বিমানই উপকৃত হবে।

ব্রিটিশ এয়ার ওয়েজে কোন ব্যক্তি এবার বুকিং দিলে ডাবল বুকিং সম্ভব হবে না। যার ফলে তাদের সীট তুগলকির সুযোগ নেই।

আর আমিরাত ও কুয়েত এয়ারের বুকিং হয় অনলাইনে। কেউ টিকিট কনফার্ম না করলে ৩দিনের মধ্যে তা এমনিতেই বাতিল হয়ে যায়। এতে ওয়েটিং লিস্টের নাম এমনিতেই এগিয়ে আসে সামনে। যার ফলে টিকেট নিয়ে জালিয়াতির সুযোগ থাকে না। এজন্য অটো কনফার্মেশনের সিস্টেম চালু করলে বিমানই লাভবান হবে।

নিউইয়র্কে জাম্বু ট্রাভেলসের প্রধান আলী আহমদ চৌধুরী বলেন, সরাসরি ফ্লাইট হলে বিমান লাভবান হবে। এতে প্রতি ফ্লাইটে বিমানের স্বাশ্রয় হবে কুপক্ষে ৩৫ হাজার ডলার।

তিনি বলেন, বিমানের বেশী ফ্লাইট হলে ক্রুদের পুরো সপ্তাহ বসিয়ে রাখতে হবে না হোটেলে। এক্ষেত্রে বিমান জেএফকের কাছে একটি বাড়ী ভাড়া বা কিনে নিতে পারে। এতে হোটেলের তুলনায় খরচ অনেক কমে আসবে। এটাও চিন্তা করতে হবে বিমান কর্তৃপক্ষকে।

জানা গেছে, বিমানের নিউইয়র্ক ফ্লাইট চালুর জন্য বুকিং বিষয়ে নতুন পদ্ধতি ট্রেনিং দিতে বিমানের উত্তর আমেরিকা ম্যানেজার ও রিজার্ভেশন প্রধান ফারুক আহমদকে দেশে ডেকে নেয়া হয়েছে। সেখানে তাদের সর্বশেষ বুকিং সহ নতুন বিষয়গুলো শিক্ষা দেয়া হচ্ছে হাতে কলমে।

Bangla Community News Tags: ,

Related Bangla Community News:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!