নিউইয়র্কে তারেক কোকো নাসিমের মুক্তি দাবিতে পৃথক সভা
বাংলাদেশী অধ্যুষিত জনপদ জ্যাকসন হাইটসে গত মঙ্গলবার সন্ধ্যায় তারেক মুক্তি আন্দোলন কমিটি ও শেখ হাসিনা মুক্তি সংগ্রাম পরিষদ পৃথক সমাবেশ করে তারেক-কোকো ও নাসিমের শর্তহীন মুক্তিদাবি করেছে। তারেক মুক্তি আন্দোলন কমিটির নেতৃবৃন্দ আমলাতানত্মীক জটিলতা উপেক্ষা করে মানবিক কারণে তারেক রহমান ও আরাফাত রহমানের মুক্তি দাবি করেন এবং তাদের সুচিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রই পকৃষ্ট স্থান বলে উলেস্নখ করেন। আক্তার হোসেন বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত তারেক মুক্তি আন্দোলন কমিটির সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ফারু্নক মজুমদার, মাহিনুর রহমান সানী, হেলাল ভুঁইয়া প্রমুখ।
পক্ষানত্মরে শেখ হাসিনা মুক্তি সংগ্রাম পরিষদের সভায় আওয়ামী লীগ সাবেক পররাষ্ট্র মন্ত্রী মোহামমদ নাসিমের মুক্তি দাবি করা হয় এবং উন্নত চিকিৎসার প্রশ্নে তাকে যুক্তরাষ্ট্রে পাঠাবার জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহবান জানানো হয়। এই সমাবেশে সভাপতিত্ব করেন বাদল আখন্দ।
Bangla Community News Tags: আওয়ামী লীগ, জ্যাকসন হাইটস, তারেক রহমান, নিউইয়র্ক, শেখ হাসিনা
Evergreen Bangla Community
Post Your Comments