দেশে ইন্টারনেট সহজলভ্য করতে প্রবাসী ক’জন বাংলাদেশীর উদ্যোগ
কেবল ব্যবসা বা মুনাফার জন্য নয়। দেশের প্রতি দায়বদ্ধতা এবং সামাজিক দায়িত্ববোধ থেকে বাংলাদেশে ইন্টারনেট সেবা সহজলভ্য করার উদ্যোগ নিয়েছেন প্রবাসী কয়েকজন বাংলাদেশী। এজন্য হাইয়েন্ড ওয়্যারলেস প্রযুক্তি ব্যবহারের কথা ভাবছে তারা। যুক্তরাষ্ট্রের একটি ইন্টারনেট কোম্পানি এতে সহায়তা দেবে। প্রকল্পের প্রধান নির্বাহী র্কুকর্তা রিয়াজ শহীদ বলেছেন, আমাদের পরিকল্পনা ব্যতিক্রমী। দেশের জন্য সেবা হিসেবে আমরা আমাদের র্কুসূচি নিয়েছি। এর অংশ হিসেবে দেশের স্কুলগুলোতে বিনামূল্যে ইন্টারনেটের ব্যবস্থা করা হবে। স্কুলের ছাত্রছাত্রীদের অনলাইন র্কুকাণ্ডের সঙ্গে পরিচিত করতে পারলে অনেক ভালো ফল পাওয়া যাবে বলে মনে করছেন তারা। এ কর্মসূচিকে তারা একটি ভালো বিনিয়োগ হিসেবে দেখছেন। তবে তাদের পরিকল্পনা শুধু স্কুলভিত্তিক নয়। সারাদেশে, এমনকি গ্রামপর্যায়েও পৌঁছে দিতে চান ইন্টারনেট সুবিধা। অন্যদিকে ইন্টারনেট খাতে ব্যয় এবং গতির বিষয়টিতেও গুরু্নত্ব দিচ্ছেন তারা। বর্তমানে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারের জন্য প্রতি মাসে খরচ করতে হয় ১ হাজার টাকার মতো। কিন্তু গতি থাকে খুবই কম। প্রতি সেকেন্ডে গতি ১০ থেকে ১৫ কিলোবাইট। রিয়াজ শহীদ বলেন, একই খরচে তারা প্রতি সেকেন্ডে ৬৪ কিলোবাইট গতি সরবরাহ করবেন। বাংলাদেশে ১ শতাংশের কম মানুষ ইন্টারনেট ব্যবহার করে। আর ব্রডব্যান্ড সংযোগের খরচও অনেক বেশি। কিন্তু নতুন প্রকল্পের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারে বাংলাদেশে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদী উদ্যোক্তারা।
Bangla Community News Tags: প্রবাসী
Evergreen Bangla Community
Post Your Comments