আগামী বছর ফোবানা হবে নিউজার্সি ও হিউস্টনে
উত্তর আমেরিকায় বাঙ্গালী কৃষ্টি ও সংস্কৃতির লালন এবং নতুন প্রজন্মের সাথে বাংলাদেশের সেতুবন্ধন সুদৃঢ় করার অঙ্গীকার নিয়ে রবিবার নিউইয়র্ক ও ডালাসে অনুষ্ঠিত ৩টি ফোবানা উৎসবের পরিসমাপ্তি ঘটেছে। শুক্রবার সন্ধ্যা থেকে নিউইয়র্ক শহরের হিলটন হোটেলে আয়োজন করা হয়েছিল নিউইয়র্ক ফোবানার (গিয়াস-হাসান)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএমএ ফায়েজ। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে ঢাকা থেকে এসেছিলেন দৈনিক ইত্তেফাক সম্পাদক কথাসাহিত্যিক রাহাত খান, নয়াদিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, নিউএজ সম্পাদক নূরুল কবির, বিডি নিউজ সম্পাদক তৌফিক ইমরোজ, রাজনীতিবিদ হায়দার আকবর খান রনো প্রমুখ। অপরদিকে কুইন্স কাউন্টির কোল্ডেন সেন্টারে আয়োজিত বাংলাদেশ সমেমলনে উদ্বোধনী অনুষ্ঠানে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ও কংগ্রেসম্যান পিটার কিং সেখানে অতিথি হয়েছিলেন। নিউইয়র্ক ফোবানার (গিয়াস-হাসান) সমেমলন থেকে আগামী বছরের ফোবানা দেয়া হয়েছে পার্শ্ববর্তী অঙ্গরাজ্য নিউজার্সীর বাংলাদেশ সোসাইটিকে। ডালাস ফোবানার আগামী বছরের সমেমলন পেয়েছে হিউস্টনের বাংলাদেশ এসোসিয়েশন।
Bangla Community News Tags: দৈনিক ইত্তেফাক, নিউইয়র্ক, নিউজার্সী, ফোবানা
Evergreen Bangla Community
Post Your Comments