যুক্তরাষ্ট্রে গাড়ি বিক্রি কমেছে
প্রতি লিটার দুধের দাম আরো বাড়লো। একইসাথে গ্যাসের দামও বেড়েছে। অপরদিকে গাড়ি বিক্রি কমেছে ১৮.২%। সরকারী সূত্রে বলা হয়েছে, নানবিধ কারণে গত মাসের তুলনায় চলতি মাসে দুধের দাম বেড়েছে ৪৪ সেন্ট এবং বর্তমানে এক লিটার দুধের দাম হচ্ছে ৪.৩৭ ডলার করে। গত বছরের এ সময়ে এক লিটার দুধের দাম ছিল ২.৫০ ডলার। গ্যাসের দাম হয়েছে ৪.৩৩ ডলার। এটা হচ্ছে স্মরণকালে সবচেয়ে বেশী মূল্য। ফলে গাড়ি চালিয়ে অফিসে যাতায়াত কমিয়ে দিয়েছেন ২৫% মার্কিনি। স্বাধীনতা দিবসের উইকেন্ড অর্থাৎ ফোর্থ জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত ছুটিতে রাস্তায় গাড়ি নিয়ে বের হয়েছিলেন আগের বছরের তুলনায় ৬লাখ কম মার্কিনি। গত বছর এই উইকেন্ডে ৪১ মিলিয়ন মার্কিনি গাড়ি চালিয়ে ছুটি উদযাপন করেন। এবার সে সংখ্যা হ্রাস পেয়ে ৪০ মিলিয়ন হয়।
অপরদিকে গাড়ি তৈরীর রাজধানী মিশিগান স্টেটের ডেট্রয়েট সিটিতে গত জুন মাসে গাড়ি বিক্রির হার এতই কমেছে যে তা বিগত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। আর্থিক মন্দা এবং জ্বালানীর মূল্য বৃদ্ধিকে এ জন্যে দায়ী করা হয়েছে।
Bangla Community News Tags: স্বাধীনতা দিবস
Evergreen Bangla Community


Post Your Comments