বিগত অর্থ বছরে রেকর্ড পরিমাণ রেমিটেন্স
সদ্যসমাপ্ত ২০০৭-’০৮ অর্থবছরে বিদেশে কর্মরত শ্রমিকদের পাঠানো রেমিটেন্স রেকর্ড পরিমাণ বেড়ে ৭৮৩ কোটি ৮৮ লাখ ৫০ হাজার মার্কিন ডলারে দাঁড়িয়েছে । গত ২০০৬-’০৭ অর্থবছরের তুলনায় সদ্যসমাপ্ত অর্থবছরে ১৮৬ কোটি ৩ লাখ ৮০ হাজার ডলার অর্থাৎ ৩১ দশমিক ১২ শতাংশ বেশি রেমিটেন্স দেশে এসেছে ।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
গত ২০০৬-’০৭ অর্থবছরে দেশে প্রেরিত রেমিটেন্সের পরিমাণ ছিল ৫৯৭ কোটি ৮৪ লাখ ৭০ হাজার মার্কিন ডলার।
অর্থনীতিবিদদের ধারণা অর্থের নিরাপত্তা সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা জারির পর বৈধ পথে রেমিটেন্স পাঠানোর ব্যাপারে প্রবাসীদের মধ্যে আস্থা বেড়েছে। এর ফলে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স প্রবাহ বেড়েছে। আর রেমিটেন্সের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় সারা বছর জুড়ে বৈদেশিক রিজার্ভের পরিমাণও ভাল ছিল।
গত অর্থবছরে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। এ ব্যাংকের মাধ্যমে প্রেরিত রেমিটেন্সের পরিমাণ হলো ১৪ কোটি ৬২ লাখ ডলার।
Bangla Community News Tags: প্রবাসী
Evergreen Bangla Community
Post Your Comments