নিউইয়র্কে নতুন পত্রিকা দৈনিক বাংলা
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি থেকে গত শুক্রবার ‘দৈনিক বাংলা’ নামে ৮ পৃষ্ঠার ব্রডশীট একটি দৈনিক পত্রিকা প্রকাশিত হয়েছে।
পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক হচ্ছেন ডা. মোহামমদ এম কামাল এবং নির্বাহী সম্পাদক হচ্ছেন সুদীপ্ত দেব।
সূত্র জানায়, ইতোপূর্বে নিউইয়র্ক থেকে ‘দৈনিক প্রতিদিন’ নামে আরেকটি বাংলা দৈনিক প্রকাশিত হয়েছিল। মাত্র ৪ দিন প্রকাশিত হওয়ার পর পত্রিকাটির প্রকাশনা বন্ধ হয়ে যায়।
নিউইয়র্ক থেকে বর্তমানে ১০টি সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হচ্ছে।
Bangla Community News Tags: নিউইয়র্ক
Evergreen Bangla Community
Post Your Comments