ন্যাশন্যাল বাংলাদেশী-কানাডিয়ান কাউন্সিলের পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ
গত ১ লা জুলাই মন্ট্রিয়লের পার্ক-এক্সটেনশনের জ্যাঁ টালন পার্কে ১৪১ তম কানাডা ডে উদযাপনে যে সকল বাংলাদেশী ও বিভিন্ন মাল্টিকালচারাল কমিউনিটির ভাই বোনেরা স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহন করে দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করার ব্যাপারে সহযোগিতা দিয়েছেন তাদের সকলকে এনবিসিসি’র পক্ষ থেকে জানাই বিশেষ ধন্যবাদ এবং যাদের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটি সফল হয়েছে তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা। স্থানীয় মিডিয়া সংস্থা পার্ক এক্সটেনশন নিউজ, বাংলা নিউজ, বাংলা কাগজ এর বিশেষ সহযোগিতার জন্য বিশেষ কৃতজ্ঞতা। বাংলাদেশ কমিউনিটির সন্মানিত অতিথিগণ এবং অভিভাবকবৃন্দ এমন একটি দিনকে পার্ক-এক্সে বসবাসরত নাগরিকদের যথাযোগ্য মর্যাদায় আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালন করে কানাডিয়ান মূল সমাজের স্রোতে নিজেদের অংশগ্রহনের আগ্রহ এবং সুন্দর ভবিষ্যতের আলো আমাদের নতুন প্রজন্মের হাতে তুলে দিতে যে সহযোগিতা করেছেন তার জন্য জানাই ধন্যবাদ। এই রকম সহযোগিতা ভবিষ্যত প্রজন্মদের জন্য বিশেষ ভূমিকা রাখবে বলে আমাদের সকলের বিশ্বাস। আপনারা আগামী বছরগুলোতেও এই ভাবে আমাদের সহযোগিতা দিয়ে যাবেন এটাই আমাদের কামনা।
Bangla Community News Tags: কানাডা
Evergreen Bangla Community
Post Your Comments