মালয়েশিয়ায় বাংলাদেশের একক বাণিজ্য মেলায় বিপুল পরিমাণ সপট অর্ডার লাভ
মালয়েশিয়ায় অনুষ্ঠিত চার দিনব্যাপী বাংলাদেশের একক বাণিজ্য মেলায় বিপুল পরিমাণ সপট অর্ডার পাওয়া গেছে।
মেলায় অংশগ্রহণকারী সেবা ও প্রস্তুতকারী কোম্পানিগুলো প্রায় ১ কোটি মার্কিন ডলার মূলের পণ্য সরবরাহের আদেশ পেয়েছে। আজ এখানে প্রাপ্ত এক বার্তায় একথা জানা গেছে।
অংশগ্রহণকারী বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে ন্যাশনাল ব্যাংক লিমিটেড (এনবিএল), সেন্ট্রাল ব্যাংক অব মালয়েশিয়া থেকে এক্সচেঞ্জ হাউজ খোলার অনুমতি পেয়েছে। প্রাথমিকভাবে এনবিএল মালয়েশিয়ার বিভিন্ন স্থানে ৪টি শাখা খুলবে।
পূবালী ব্যাংক কুয়ালালামপুরের ৩টি নেতৃস্থানীয় এক্সচেঞ্জ হাউজের সঙ্গে রেমিট্যান্স চুক্তি চূড়ান্ত করেছে।
এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নূরুল আমিন বলেন, তারাও মালয়েশিয়ার তিনটি বিখ্যাত এক্সচেঞ্জ কোম্পানির সঙ্গে রেমিট্যান্স চুক্তি চূড়ান্ত করেছেন। এবি ব্যাংক লিমিটেডও মালয়েশিয়ার বিভিন্ন রেমিট্যান্স কোম্পানির সঙ্গে একই ধরনের চুক্তি চুড়ান্ত করেছে।
গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড মালয়েশিয়ার এশিয়া রি-তাকাফুল কোম্পানির সঙ্গে রি-ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর করেছে। মেঘনা লাইফ ইন্স্যুরেন্স বেশ কিছুসংখ্যক এজেন্ট নিয়োগ করেছে। প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স মেলায় বেশ কিছুসংখ্যক বীমা আকৃষ্ট করেছে। প্রস্তুতকারক কোম্পানির মধ্যে তৈরি পোশাক প্রস্তুতকারক কোম্পানি গোল্ডেন ড্রিম ৫ হাজার ডজন পিস পোলো শার্টের অর্ডার পেয়েছে।
হ্যান্ডিক্রাফটস কোম্পানি প্রিয়াংকা শূন্য দশমিক ৫০ লাখ টাকার পণ্য বিক্রি করেছে এবং পর্যাপ্ত সপট অর্ডার পেয়েছে। বেভারেজ প্রস্তুতকারক কোম্পানি গে-াব সফট ড্রিংকস ২টি অর্ডার পেয়েছে।
Bangla Community News Tags: মালয়েশিয়া
Evergreen Bangla Community
Post Your Comments