বেলাল বেগ-এর কৃতজ্ঞতা প্রকাশ
আমেরিকা ও বাংলাদেশ সহ সারা বিশ্বের চেনাঅচেনা অগনিত দরদী মানুষ, নিউইয়র্কের বাঙালী জনতার বিশিষ্ট নেতৃবৃন্দ, সমাজসেবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, দেশেবিদেশে ছড়িয়ে ছিটয়ে থাকা আমার আত্বীয় স্বজন, বন্ধুবান্ধব এবং নিউইয়র্কবাসী সন্দীপের মানুষ কোনি আইল্যান্ড হাসপাতালে তিনসপ্তাহ অবস্থানকালে টেইফোনে সার্বক্ষনিক সংবাদ নিয়ে,সরাসরি দেখতে এসে, অনেক মহিলা সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বহস্তে রান্না করে নিয়ে এসে আমার প্রতি যে গভীর দয়া, অনুগ্রহ ও শুভেচছা জানিয়েছেন, তারজন্য আমি ও আমার পরিবারের সদস্যগন সকলের কাছে চিরকালের জন্য কৃতজ্ঞ থাকব। জনে জনে যোগাযোগ করা যাচ্ছেনা বিধায় সংবাদপত্রের সৌজন্যের এ আশ্রয় নেয়া হল।
আমার সংগে আমার অগনিত শুভানুধ্যায়ীদের সংগে যোগাযোগের কাজটি করে দিয়েছেন নিউইয়র্কের মিডিয়া, অনেক সন্মানিত সম্পাদক ও সাংবাদিক আমার দৈনন্দিন খবরও নিতেন। এ সুযোগে তাঁদের প্রতিও আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি।
Bangla Community News Tags: নিউইয়র্ক
Evergreen Bangla Community


Post Your Comments