নিউ ইয়র্কে ফোবানা সম্মেলন শুরু
নিউ ইয়র্ক, জুলাই ৪: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণার ২৩২তম বার্ষিকী দিবস ৪ জুলাই শুক্রবারে নিউ ইয়র্কের ম্যানহাটনের হিলটন হোটেলে শুরু হয়েছে উত্তর আমেরিকা বাংলাদেশ সমেমলন (ফোবানা)।
এটি ২২তম ফোবানা সম্মেলন।
একইদিনে টেক্সাসের ডালাসে আরও একটি ফোবানা সমেমলন শুরু হয়েছে। সেখানেও একদল প্রবাসী সমেমলনে মিলিত হয়েছে।
নিউ ইর্য়কে ফোবানা সমেমলনে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ। এ সময়ে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য হায়দার আকবর খান রনো, দৈনিক ইত্তেফাকের সম্পাদক রাহাত খান, নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, নিউ এইজের সম্পাদক নুরুল কবীর প্রমূখ উপস্থিত ছিলেন।
বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধনের পর উপাচার্য অধ্যাপক এসএম এ ফায়েজ প্রবাসী বাংলাদেশী ও বাংলাভাষাভাষীদের উদ্দেশে বলেন,’’ ফোবানা সমেমলনের মাধ্যমে বাংলাদেশ ও দেশীয় সংস্কৃতিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার এক অপূর্ব সুযোগ রয়েছে। এ কাজে আমাদের প্রবাসীদের এগিয়ে আসতে হবে। আমাদের বাংলাদেশকে আপনারাদেরই তুলে ধরতে হবে।’’
তিনি এ জন্য প্রবাসীদের একযোগে কাজ করার আহবান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে ফোবানা সমেমলন আয়োজন কমিটির আহবায়ক গিয়াস আহমেদ ও সদস্য সচিব হাসানুজ্জামান হাসান স্বাগত বক্তব্য রাখেন।
ফোবানা’র সদস্য সচিব হাসানুজ্জামান হাসান বলেন,’’ সমেমলনে আমেরিকা ছাড়াও কানাডা থেকেও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী নিউ ইয়র্কে এসেছেন।
সামজিক,অর্থনৈতিক,রাজনৈতিক ও প্রযুক্তি বিষয়ে সেমিনার, দেশীয় কৃষ্টি,সংস্কৃতি ও ঐতিহ্যে ওপর ইয়ুথ ট্যালেন্ট শো, সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশীয় পণ্য প্রদর্শনীসহ বিভিন্ন অনুষ্ঠানমালায় সাজানো হয়েছে সমেমলনে তিন দিনের কমূর্সচি।’’
তিনি জানান, মূল অনুষ্ঠান চলবে ৫ জুলাই পর্যন্ত। শেষ দিন ৬ জুলাই হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বাংলাদেশ ও ভারতের শিলীরা অংশ নেবেন।
সমেমলনে বাংলাদেশের স্বাধীনতায় অনন্য ভূমিকার জন্য জর্জ হ্যারিসন ও রবি শংকরকে সন্মাননা প্রদান করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
Evergreen Bangla Community
Post Your Comments