কানাডা বিএনপি-এর প্রতি কানাডা সরকারের চিঠি

গত ১৬ জুন অটোয়াস্থ কানাডিয়ান পার্লামেন্টের সামনে কানাডা বিএনপি-এর পক্ষ থেকে বাংলাদেশের জনগণের সবার জন্য সমান আইনি অধিকারের নীতি বাসত্মবায়নের দাবিতে আয়োজিত বিক্ষোভ এবং সমাবেশ থেকে প্রদত্ত স্মারকলিপির আনুষ্ঠানিক জবাব দিয়েছে কানাডা সরকার। কানাডা বিএনপি-এর সভাপতি ফয়সল আহমদ চৌধুরীর নেতৃত্বে আয়োজিত উল্লিখিত বিক্ষোভে তারেক ও আরাফাত রহমানের আশু কারামুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে পাঠানোসহ জিয়া পরিবারের সাথে বৈষম্যমূলক আচরণ বন্ধ করার দাবি জানানো হয়। উক্ত বিক্ষোভ সমাবেশে কানাডা বিএনপি-এর সভাপতি ফয়সল আহমদ চৌধুরী ছাড়াও কানাডা বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কানাডা বিএনপির সহসভাপতি সাইদুর রহমান, অটোয়া বিএনপির সভাপতি আজাদুর রহমান, বাংলাদেশ সোসাইটির সভাপতি এজাজ আখতার তৌফিক প্রমুখ।

এমপি ডেভিড এমারসন স্বাক্ষরিত কানাডা সরকারের বিদেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কানাডা বিএনপি-এর সভাপতি ফয়সল আহমদ চৌধুরীকে উদ্দেশ্য করে লেখা চিঠিতে বলা হয়েছে, কানাডা সরকার বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ও মানবাধিকার পরিস্থিতির প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করে। চিঠিতে উল্লেখ করা হয়, কানাডা সরকার বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে ২০০৮ সালের শেষ দিকে একটি অবাধ, নিরপেক্ষ এবং অহিংস সংসদ নির্বাচনের পরিবেশ তৈরিতে গুরুত্ব আরোপের জন্য উৎসাহিত করে আসছে। বাংলাদেশ সরকারের দুর্নীতির বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা এবং মানবাধিকার ও আইনের শাসনের মধ্যে যাতে ভারসাম্য রক্ষিত হয়, এ ব্যাপারে কানাডা সরকারের সজাগ দৃষ্টির কথাও এই চিঠিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, কানাডা সরকার সবসময় বাংলাদেশের সরকার ও জনগণের মাধ্যমে খুব ঘনিষ্টভাবে বাংলাদেশের অবস্থা পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ বিগত ৩০ বছর যাবত কানাডা সরকারের উন্নয়ন সাহায্য লাভকারী দেশগুলোর অন্যতম হওয়াতে বাংলাদেশ সরকারের প্রতি কানাডার সাহায্য মঞ্জুরিতে এই পর্যবেক্ষণের ফল প্রতিফলিত হবে।

Bangla Community News Tags: ,

Related Bangla Community News:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!