কনসাল জেনারেল শামছুল হক “দি সোসাইটি অব ফরেন কনসালস্ ইন নিউইয়র্ক ” এর রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত
গত ২৬ শে জুন ২০০৮ তারিখে অনুষ্ঠিত ৮৩ বছরের ঐতিহ্যবাহী “দি সোসাইটি অব ফরেন কনসালস্ ইন নিউইয়র্ক ”-এর বার্ষিক সাধারণ সভায় ২০০৮-২০০৯ বছরের নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল জনাব মোঃ শামছুল হক সাউথ-ওয়েষ্ট এশিয়া রিজিওনের প্রতিনিধি হিসেবে রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, ১৯২৫ সালে সৃষ্ট “দি সোসাইটি অব ফরেন কনসালস্ ইন নিউইয়র্ক ” বিশ্বের কুটনৈতিকদের প্রতিনিধিত্বকারী সর্ববৃহৎ সমিতি। গত ২৬শে জুন ২০০৮ তারিখের অনুষ্ঠিত নির্বাচনে ইন্দোনেশিয়ার কনসাল জেনারেল প্রেসিডেন্ট, বিশ্বের ৬টি রিজিওন হতে যথাক্রমে জনাব মোঃ শামছুল হক, কনসাল জেনারেল অব বাংলাদেশ (সাউথ-ওয়েষ্ট এশিয়া রিজিওন), ইন্দোনেশিয়া (ফার ইষ্ট এশিয়া রিজিওন), সাউথ আফ্রিকা (আফ্রিকান রিজিওন), ব্রাজিল (দক্ষিণ আমেরিকা রিজিওন), বাহামা (ক্যারিবিয়ান রিজিওন) এবং অষ্ট্রিয়া (ইউরোপিয়ান রিজিওন) হতে রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তাছাড়াও মোনাকোর কনসাল জেনারেল মহাসচিব এবং সুইজারল্যান্ডের কনসাল জেনারেল ট্রেজারার নির্বাচিত হয়েছেন।
Bangla Community News Tags: নিউইয়র্ক
Evergreen Bangla Community
Post Your Comments