মন্ট্রিয়লে জিয়া একাডেমীর ছাত্র-ছাত্রীরা জিয়া পরিবারের মুক্তির দাবি চেয়ে মিছিল

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও আরাফাত রহমানের নিঃশর্ত মুক্তির দাবিতে কানাডা মন্ট্রিয়লে জিয়া একাডেমীর ছাত্র-ছাত্রীরা এক অনুষ্ঠানের মাধ্যমে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের মুক্তি দাবি করেছে। গত শনিবার ছাত্রছাত্রীরা ক্লাস বন্ধ করে জিয়া একাডেমী প্রাঙ্গণে মিছিল করে। জিয়া পরিবারের মুক্তির দাবিতে বাংলাদেশীসহ আলজেরিয়া, মরক্কা, হাইতি, এলসালভাদর, মেক্সিকো, আর্জেন্টিনা, পেরু, ফ্রান্স, কানাডিয়ান ইতালি,গ্রীক,শ্রীলংকা ছাত্রছাত্রীরা মিছিলে অংশগ্রহণ করেন। পরে এক সমাবেশে জিয়া একাডেমীর প্রতিষ্ঠাতা ও কানাডা বিএনপির সভাপতি ইকবাল আহমেদ অবিলম্বে শহীদ জিয়া পরিবারের সদস্যদের মুক্তির দাবি জানিয়ে বক্তব্য বলেন, অন্যথায় উদ্ভূত পরিস্থিতির জন্য সরকারকে দায়ী থাকতে হবে, জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার নীলনকশা বাস্তবায়নের লক্ষ্যেই তারেক রহমান এবং আরাফাত রহমানকে বন্দী অবস্থায় নির্যাতন করে পঙ্গু করে দেয়া হয়েছে। এখন উন্নত চিকিৎসার ব্যবস্থা না করে তিলে তিলে তাদের মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে। এই অমানবিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, অনতিবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান,সহ সকল রাজবন্দীর মুক্তি দাবি করেন। তিনি আরও বলেন,কোনো ধরনের টালবাহানা না করে অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহার করে সকল দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন করে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিকট ক্ষমতা হস্তান্তরের দাবি জানান।

জিয়া একাডেমীর শিক্ষিকা সৈয়দা লুসিয়া বেগম বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও আরাফাত রহমান,কারাগারে আটক মহিলা রাজবন্দীসহ সকল রাজবন্দীর মুক্তি দাবি করেন। জিয়া একাডেমীর ছাত্র-ছাত্রীরা জিয়া পরিবারের মুক্তির দাবি করে ফ্রান্স ভাষায় বক্তব্য দেন, উমি, মুক্তা,ওয়ালী আহমেদ,জিানাত,ইমেলসহ আরও অনেকে।

Bangla Community News Tags: , , , , , ,

Related Bangla Community News:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!