বাংলাদেশে বোয়িংগুলো আসবে ২০১৩ সাল থেকে
নিউইয়র্ক-ঢাকা রুটে বিমানের সরাসরি ফ্লাইট অক্টোবর থেকেই চালুর সম্ভাবনা রয়েছে। প্রধান উপদেষ্টারর বিশেষ সহকারী (বিমান মন্ত্রণালয়) মাহবুব জামিল বার্তা সংস্থা এনাকে ২৫ জুন এ তথ্য জানিয়েছেন। ওয়াশিংটনে বানিজ্য মন্ত্রণালয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও মার্কিন বোয়িং কোম্পানীর মধ্যে ২.৫ বিলিয়ন ডলার (প্রায় ১৭ হাজার কোটি টাকা) এর একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর মাহবুব জামিল বলেন, মোট ১০টি বোয়িং উড়োজাহাজ দেবে যুক্তরাষ্ট্র বোয়িং কোম্পানী। এগুলো ২০১৩ সাল থেকে ২০১৯ সালের মধ্যে বাংলাদেশকে সরবরাহ করা হবে। এর আগে অনততঃ ৪টি এয়ারক্রাফ্্ট লীজ হিসেবে দেবে বোয়িং কোম্পানী ঠেকার কাজ চালিয়ে নেয়ার জন্য।
মাহবুব জামিল এনাকে বলেন, এ বছরের অক্টোবরের মধ্যে অনততঃ একটি এয়ারক্রাফ্্ট লীজে নেয়ার জন্যে বোয়িং কোম্পানীর সাথে আলোচনা চলছে। এটি পাওয়া গেলেই নিউইয়র্ক-ঢাকা রুটে সরাসরি একটি ফ্লাইট চালু করবো। এছাড়া অন্যান্য দূরবর্তি রুটকেও ধরে রাখা হবে । এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ডঃ এম এ মোমেনও উপস্থিত ছিলেন। মার্কিন বানিজ্য মন্ত্রণালয়ের মিনিয়র ভাইস প্রেসিডেন্ট সেল্স) মার্টি ব্রেনট্রটসহ উর্দ্ধতন কর্মকর্তা ছাড়াও ওয়াশিংটনের কংগ্রেসম্যান ম্যাকডারমটও উপস্থিত ছিলেন। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চীফ শেখ মোহামমদ বেলাল সেখানে ছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, জেএফকে এয়ারপোর্টে বাংলাদেশ বিমানের সলটটির মেয়াদ ফুরিয়ে যাবে অক্টোবরের মধ্যেই। তাই এরই মধ্যে যদি ফ্লাইট চালু করা সম্ভব না হয় তাহলে বিমানের ফ্লাইট জেএফকে এয়ারপোর্টে অবতরণের আর কোন সুযোগ কখনো পাবে বলে কেউ মনে করে না। এ অবস্থায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর এ অঙ্গিকারে হতাশাগ্রসত কম্যুনিটিতে কিছুটা হলেও স্বসিত ফিরে এসেছে।
Bangla Community News Tags: ওয়াশিংটন, নিউইয়র্ক, বাংলাদেশ বিমান
Evergreen Bangla Community


Post Your Comments