মিশিগানে ‘বাংলাদেশ এভিনিউ’
দীর্ঘ টানাপোড়েনের পর ২৯ জুন ডেট্রয়েট সিটির কনান্ট এভিনিউর নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ এভিনিউ’ করা হলো। বিপুলসংখ্যক উৎফুল- প্রবাসী বাংলাদেশির জয়ধ্বনির মধ্যে নামফলক উমেমাচন করেন স্টেট এ্যাসেম্বলিমেন বার্ট জনসন । খবরঃ এনার
উল্লেখ্য, ডেট্রয়েট সিটি এবং হ্যামট্রামিক সিটির মাঝখান দিয়ে প্রবাহিত কনান্ট এভিনিউ’র উভয় পাশে প্রায় সব ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হচ্ছেন বাংলাদেশিরা। সূর্যোদয়ের পর থেকে গভীর রাতে বিছানায় না যাওয়া পর্যন্ত পুরো সময় এ এলাকাটি মুখরিত থাকে বাংলাদেশিদের পদভারে। এ অবস্থায় বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগানের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছিল রাস্তাটির নাম পাল্টিয়ে ‘বাংলাদেশ এভিনিউ’ করার জন্য। সংশি-ষ্ট সিটি কাউন্সিল এ আবেদনটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে গত বছরের শেষার্ধে। কিন্তু নানাবিধ জটিলতার পরিপ্রেক্ষিতে আনুষ্ঠানিক উদ্বোধন এতদিন ঝুলে ছিল। অবশেষে বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি আকিকুল হক শামীমকে আহবায়ক করে এভিনিউ নামফলক উন্মোচন উদযাপন কমিটি গঠন করা হয়। এই কমিটির মাধ্যমেই সর্বস্তরের লোকজনের উপস্থিতিতে ফিতা কেটে নামফলক উন্মোচন করা হলো।
Bangla Community News Tags: প্রবাসী
Evergreen Bangla Community
Post Your Comments