শেখ হাসিনা কানাডা যাচ্ছেন বৃহস্পতিবার
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আগামীকাল বৃহস্পতিবার কানাডা যাচ্ছেন। সেখানে কতদিন থাকবেন সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে কানাডা থেকে লন্ডন যাবেন না যুক্তরাষ্ট্রে ফিরে আসবেন তা নির্ভর করবে পরিস্থিতির উপর।
কানাডার টরেন্টোতে মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, জামাই এবং নাতনীদের সঙ্গে অবস্থান করবেন শেখ হাসিনা। এদিকে গত মঙ্গলবার বিকেলে ফ্লোরিডায় কানের ফলো-আপ চিকিৎসার উদ্দেশ্যে ওয়াশিংটন ত্যাগ করেছেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ড. হাসান মাহমুদ এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নেত্রী এখনো পুরোপুরি সুস্থ নন। এদিকে কানাডায় শেখ হাসিনাকে স্বাগত জানাতে এরই মধ্যে লন্ডন থেকে সেখানে গেছেন শেখ রেহানা। জানা গেছে, শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত ছাড়াও পুত্র রেজওয়ান সিদ্দিকী ববির বিয়ে উপলক্ষে লন্ডনে আয়োজিত অনুষ্ঠানে দাওয়াত দিতে কানাডায় গেছেন শেখ রেহানা। শেখ হাসিনা, পুতুল, ভাগ্নি জামাই ও নাতনিদের নিয়ে লণ্ডন ফিরবেন শেখ রেহানা।
Bangla Community News Tags: আওয়ামী লীগ, ওয়াশিংটন, লন্ডন, শেখ হাসিনা
Evergreen Bangla Community
Post Your Comments