খালেদা জিয়ার মুক্তি ও তারেক-কোকোর সুচিকিৎসা চাই -কানাডা বিএনপি

কানাডা সংবাদদাতাঃ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং শহীদ জিয়ার দু’পুত্র তারেক রহমান ও আরাফাত রহমানকে চিকিৎসার জন্য কানাডা পাঠানোর দাবি জানিয়েছে দলের কানাডা শাখার নেতৃবৃন্দ। এক বিবৃতিতে কানাডা বিএনপি নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দু’পুত্রকে সরকার গঠিত মেডিক্যাল বোর্ড উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাবার সুপারিশ করেছে। তারা মেডিকেল বোর্ডের সুপারিশ অবিলম্বে বাস্তবায়নের দাবি জানান। বিবৃতিতে কানাডা বিএনপির নেতৃবৃন্দ তারেক-কোকোর চিকিৎসার ব্যয় ভার বহন করবে বলে জাননিয়েছে। বিবৃতিতে স্বাক্ষর করেন কানাডা বিএনপির সভাপতি ফয়সাল আহমেদ চৌধুরী, সাবেক সভাপতি এবিএম আবদুর রাজ্জাক রাজু, সাধারন সম্পাদক আরমান মাষ্টার, সাংগঠনিক সম্পাদক তৌফিক আহমেদ, দপ্তর সম্পাদক মকসুম ইকবাল তরফদার, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি সানাউল্যাহ সোহেল, কুইবেক বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান খান জাহিদ, অটোয়া বিএনপি সভাপতি সৈয়দ ফারুক আনোয়ার মিন্টু প্রমুখ।

Bangla Community News Tags: , , , , ,

Related Bangla Community News:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!