বুশের সাথে মঞ্জুর সৌজন্য সাক্ষাৎ
ওয়াশিংটন ডিসি থেকে এনাঃ প্রেসিডেন্ট বুশের সাথে ১৮ জুন সৌজন্য সাক্ষাৎ ঘটে প্রেসিডেন্ট বুশের। ওয়াশিংটন ডিসিতে কনভেনশন হলের বিশাল অডিটরিয়ামে রিপাবলিকান পার্টির সিনেটর-কংগ্রেসম্যানদের সৌজন্যে প্রেসিডেন্ট বুশ প্রদত্ত ডিনার পার্টিতে যোগদান করেছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। বিশেষ আমন্ত্রণে জনাব মঞ্জু সেখানে যান বলে এনাকে জানানো হয়েছে। জনাব মঞ্জু যে টেবিলে বসেছিলেন সে টেবিলের অন্য সকলেই ছিলেন সিনেটর এবং কংগ্রেসম্যান। ডিনারের প্রাক্কালে প্রেসিডেন্ট বুশ সকলের সাথে কুশলাদি বিনিময় করেন। এ সময় জনপ্রতিনিধিদের মাঝে বাংলাদেশী এই রাজনীতিককে দেখে কৌতুহল প্রকাশ করেন প্রেসিডেন্ট বুশ। এজন্যে একটু বেশী সময় নিয়ে জনাব মঞ্জুর সাথে কুশলাদি বিনিময় করেন। বাংলাদেশের কথাও জানতে চান প্রেসিডেন্ট বুশ। এ তথ্যের সত্যতা স্বীকার করে জনাব মঞ্জু বার্তা সংস্থা এনাকে বলেন, সিনেটর-কংগ্রেসম্যানদের আমন্ত্রণেই আমি সেখানে যাই। বুশের সাথে সাক্ষাতের সময় পারস্পরিক কুশলাদি বিনিময় হয়। জনাব মঞ্জু বলেন, এর আগে আমারে সাথে বেশ কয়েকজন সিনেটর-কংগ্রেসম্যানের সৌজন্য সাক্ষাৎ ঘটেছে। তারা সকলেই বাংলাদেশের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।
Bangla Community News Tags: ওয়াশিংটন
Evergreen Bangla Community


Post Your Comments