আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও শেখ হাসিনার রোগমুক্তির জন্য প্রার্থনা অনুষ্ঠিত
আওয়ামী লীগ অস্ট্রেলিয়া’র উদ্যোগে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও শেখ হাসিনার রোগমুক্তির জন্য প্রার্থনা অনুষ্ঠিত
সিডনি থেকে পিএস চুন্নুঃ বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া’র উদ্যোগে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রোগমুক্তি কামনা করে এক প্রার্থনা সভা ও আলোচনা অনুষ্ঠিত হয় রোজবেরীতে সোমবার সন্ধ্যা ৬টায় । সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ অস্ট্রেলিয়া’র ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দিন। আলোচনা সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েআলোচনা স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাংগাঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন মোল্লা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রবীন বনিক, ইমদাদুল হক, ইফতেখার উদ্দিন ইফতু, ড. রতন কুন্ডু, পিএস চুন্নু ও সাবেক ছাত্রনেতা আবদুল মতিন। সভায় বক্তারা বলেন,আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাস বেশ দীর্ঘ। দলটির জন্মের পর মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে ’৫৪ সালে যুক্তফ্রন্টের নির্বাচন, ‘ ৬৬ সালের ঐতিহাসিক ছয়দফা, ‘ ৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ‘ ৭০ সালের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের নেতৃত্বেই বাঙালি জাতি ক্রমশ এগিয়ে যায় স্বাধীনতার দিকেএবং ১৯৭১সালে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করে। আর এসব আন্দোলনের পুরোধা ও একচ্ছত্র নায়ক ছিলেন ইতিহাসের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৫৮ বছরের দীর্ঘপথ পরিক্রমায় অনেক ঘাত-প্রতিঘাত, চড়াই- উৎরাই ও প্রাসাদ ষড়যন্ত্র মোকাবেলা করে দলটি বাংলাদেশের গণমানুষের ভাবনার ধারক-বাহকে পরিনত হয়েছে। অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক আস্থার প্রতীকে পরিণত হয়েছে দলটি। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক ব্যারিস্টার সিরাজুল হক।
আলোচনা অনুষ্ঠানের পর জননেত্রী শেখ হাসিনার রোগমুক্তি কামনা করে এক প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনা পরিচালনা করেন সংগঠনের সিনিয়র সদস্য কামরুল হুসাইন নীলু।
সবশেষে ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দিন সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।
Bangla Community News Tags: অস্ট্রেলিয়া, আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, শেখ হাসিনা
Evergreen Bangla Community
Post Your Comments