আসিফ রহমানের স্মৃতিচারণ অনুষ্ঠান সম্পন্ন

Bangla Community

সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত আসিফ রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং কু্‌ইন্স বুলেভার্ডে একটি বাইক লেন প্রতিষ্ঠার দাবীতে বাইসাইকেল র‌্যালীর গত সোমবার ২৩ জুন অনুষ্ঠিত হয়। কুইন্স বুলেভার্ড এবং ৫৫ সড়কের মাঝখানে এই র‌্যালীর আয়োজন করে ঘোষ্ট বাইক প্রজেক্ট। নিউইয়র্কের বিভিন্ন বরো থেকে বাইসাইকেল চালকরা বিকেল সাতটায় কুইন্স বুলেভার্ডের ৫৫ রোডের ওপর দুর্ঘটনাস্থলে মিলিত হয়। এছাড়াও এতে আরো অংশগ্রহণ করেন আসিফের পরিবার, আত্মীয়-স্বজন, সহপাঠী, বন্ধু, সহকর্মীসহ অসংখ্য শুভাকাংখী ও অনুরাগী।

এই অনুষ্ঠানে বহুবিধ প্রতিভার অধিকারী সম্ভাবনাময় তরুণ আসিফের প্রাণঘাতী দুর্ঘটনার প্রতিবাদ করা ছাড়াও আরো দাবী করা হয় একটি বাইক লেনের। সাংবাদিক, লেখিকা লিজি রহমান তার ছেলে আসিফের প্রতি সহমর্মিতা জানানোর জন্য প্রবাসীদের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করা হয়।

Bangla Community News Tags: ,

Related Bangla Community News:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!