এই শুক্রবার থেকে তিনদিনব্যাপী বইমেলা ও বাংলা উৎসব শুরু

নিউইয়র্কঃ আগামি ২৭, ২৮ ও ২৯ জুন নিউইর্কের জ্যামাইকার দি মেরিলুইস একাডেমী মিলনায়তনে বইমেলার ১৭ বছর পূর্তি উপলক্ষে তিনদিনব্যাপী বাংলা উৎসবের ব্যাপক প্রস্তুতি চলছে। বইমেলা ও বাংলা উৎসবে যোগ দেয়ার জন্য ইতিমধ্যে মিডিয়া পার্টনার এটিএনবাংলার ৬ সদস্য বিশিষ্ট দল গত ২৪ জুন নিউইয়র্ক এসে পৌছেছেন। সদস্যরা হলেন, বিখ্যাত শিল্পী বাপ্পি লাহিড়ী, ইভা রহমান, এটিএন তারকা রেজওয়ান ও চন্দন সিনহা, কোঅডিনেটর জাহাঙ্গীর আলম এবং তাশিক আহমেদ। এছাড়া ইতিমধ্যে ঢাকা থেকে অনন্যা, মাওলা ব্রাদার্স এবং সময় প্রকাশনার এক কন্টেনার বই এসে পৌছেছে। রোববার এসে পৌছেছেন ঢাকা ও কলকাতা থেকে ৬টি প্রতিষ্ঠান। যারা বাংলা উৎসবে তাদের পণ্য নিয়ে বসাবেন পশরা।
মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত এই অনুষ্ঠানে দুই বাংলার লেখক-সাহিত্যিকদের মধ্যে যোগ দিচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায়, রফিক আজাদ, সাহিদা বেগম, দিলারা হাফিজ, ফজলুল আলম ও দিলারা হাশেম। প্রকাশকদের মধ্যে আসছেন সময় প্রকাশনার ফরিদ আহমেদ, অনন্যা প্রকাশনার মনিরুল হক, সাহিত্যমের প্রদীপ সাহা। অনুষ্ঠানে আসছেন বিভিন্ন উত্তর আমেরিকার বিভিন্ন স্টেট থেকে আগত কবি, লেখক, সাহিত্যিকবৃন্দ। পররাষ্ট উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী, কথা সাহিত্যিক হাসান আজিজুল হক, ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এর আসার সম্ভাবনা রয়েছে।
এবারই প্রথম বাংলা হেরিটেজ র্যালী অনুষ্ঠিত হতে যাচ্ছে জ্যামাইকার হিলসাইডে। এই র্যালীতে যোগ দিচ্ছে সেনেটর ফ্রাংক পাডাভেন, কংগ্রেসম্যান গ্রেগরী ডব্লিউ মিকস, নিউইয়র্ক সিটি মেয়রের প্রতিনিধি ইমিগ্রেশন এফেয়ার্স কমিশনার লিনারেস, কাউন্সিল মেম্বার হায়রাম মনসুরাত, কাউন্সিল মেম্বার টনি আভেলা, কাউন্সিল মেম্বার হেলেন সিয়ারস, কাউন্সিল মেম্বার জন লুই, কুইন্স লাইব্রেরীর প্রোগ্রাম কর্ডিনেটর ফ্রেড গিটনারসহ উল্লেখযোগ্যসংখ্যক আমেরিকার মূলধারার উল্লেখযোগ্যসংখ্যক বিশিষ্ট ব্যক্তি অংশগ্রহণ করছেন। অংশগ্রহণ দক্ষিণ এশিয়ার প্রতিনিধিবৃন্দ।
এছাড়া শিল্পীদের মধ্যে অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ইভা রহমান, বাপ্পি লাহিড়ী, পন্ডিত রামকানাই দাশ, রেজওয়ানা চৌধুরী বন্যা, ফরিদা পারভীন, গাজী আবদুল হাকিম, সুদেষ্ণা বসু, এটিএন তারকা রেজওয়ান । ঢাকা ও কলকাতার শিল্পীরাও ছাড়া র্যালীতে আমেরিকার বাঙালি শিল্পী, লেখক, সাহিত্যিকরার যোগ দিচ্ছেন। হলুদ শাড়ী পরে বাঙালী ললনারা যোগ করছে র্যালীর নতুন মাত্রা। এছাড়া পুরো মিলনায়তনটির চারপাশ শতাধিক ফ্ল্যাগ দিয়ে সজ্বিত করে উৎসবে নতুন মাত্রা যোগ করেছেন শিল্পী আবুল ফজল।
শুক্রবারঃ তিনদিনব্যাপী অনুষ্ঠানমালায় রয়েছে বইমেলা ও বাংলা উৎসব প্যারেড। ২৭ জুন শুক্রবার বিকেল ৫টায় জ্যাকসন হাইটস এর ৭৩ রোড,৭৪ স্ট্রীট-এ সকলে একত্রিত হয়ে জ্যামাইকার র্যালীতে যোগ দেয়ার আগে ৭৪ স্ট্রীট এবং ৭৩ স্ট্রীট প্রদক্ষিণ করবে। এই র্যালী আয়োজনে সহযোগিতা করছে ম্যানহাটান বাংলা ক্লাব। এব্যাপারে ওয়াহেদ কাজী এলিন এবং রাশেদ আহমেদের সাথে যোগাযোগ করা যেতে পারে। ৬৪৬-৬৫১-৫৪২৭। জ্যাকসন হাইটস প্রদক্ষিণ শেষে সকল শিল্পী, লেখক, সাহিত্যিক, সাংবাদিক ও প্রকাশক ছাড়াও মূলধারার বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করবেন। এরপর গাড়ী শোভাযাত্রাসহ জ্যামাইকার ১৬৭ স্ট্রিটের হিলসাইড এভিনিউ এবং হাইল্যান্ড এভিনিউতে সকলে একসাথ হয়ে মিলনায়তনের উদ্দেশে হিলসাইডএ এভিনিউর উপর দিয়ে র্যালী রওয়ানা হবে। সন্ধ্যা ৭টা থেকে ১৭৬-২১ ওয়েক্সফোর্ড টেরাস, জ্যামাইকা-তে বইমেলা উদ্বোধন করবেন কবি রফিক আজাদ। এবার বইমেলায় ওয়াশিংটনে বসবাসরত লেখক দিলারা হাশেমকে সম্মানিত করা হবে। গত বছর সম্মাননা পেয়েছিলেন গোলাম মুরশিদ। প্যারেডকে বর্ণাঢ্য করার জন্য বাংলাদেশ থেকে আনা হয়েছে বাঙালি ঐতিহ্যের বিভিন্ন মাস্ক। এছাড়া প্যারেডে অংশগ্রহণকারী শিশু ও কিশোরদের যেমন খুশী তেমন সাজো প্রতিযোগিতা পরিচালনায় রয়েছেনঃ রানু ফেরদৌস ৭১৮-৯৬৯-৩৯১২, রুমা সাহা ৭১৮-৭০৪-৬৭৪২। বিচরক হলেন তাজুল ইমাম।
যোগিতা রয়েছে। সেরা ১০ কে করা হবে পুরস্কৃত। র্যালীতে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান তাদের ব্যানার নিয়ে অংশগ্রহণ করতে পারক্ষেন। আমেরিকার মূলধারার নেতৃবৃন্দ ছাড়াও উৎসবে আগত লেখক, প্রকাশক, শিল্পী ও নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মকর্তাগণ অংশগ্রহণ করবেন। প্যারেডে অংশগ্রহণ করছে শ্রী চিন্ময় সেন্টারের সদস্যরা। অংশগ্রহণ করছে কুইন্স লাইব্রেরী ও নিউইয়র্কের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন। র্যালী নিয়ে মিলনায়তনে আসার পর বইমেলা উদ্বোধন করবেন কবি রফিক আজাদ। ঠিক তখনি সংগীত পরিবেশন করবেন সকল শিল্পীরা আগুণের পরশমণি ছোয়াও প্রাণে। এরপর উদ্বোধনী অনুষ্ঠানে রয়েছে ‘বাংলা উৎসব থিম মিউজিক’ । রয়েছে শিল্পী আবুল ফজলের ্লাইড শো। আমন্ত্রিত অতিথিদের বক্তব্য। আমেরিকায় বড় হওয়া নতুন প্রজন্মদের গ্রুপ হিপ হিপ হুররের সংগীতানুষ্ঠান। এরপর রাত ১১টা পর্যন্ত চলবে আমন্ত্রিত শিল্পী স্বপ্না কাওসার, সেলিমা আশরাফ, অহিন দাশ, হামজা ও বাংলাদেশ আগত শিল্পী চন্দন সিনহা এবং এটিএন তারকা রেজওয়ান এর গান। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন শিল্পী বাপ্পি লাহিড়ী, ইভা রহমান, ফরিদা পারভীন, গাজী আব্দুল হাকিম, সৈকত দাস ছাড়াও নিউইয়র্কের বিভিন্ন শিল্পীবৃন্দ।
শনিবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে শিশু-কিশোরদের চিত্রাংকন ও বাংলা লিখন প্রতিযোগিতা। পরিচালনায় রয়েছেনঃ সাজেদা সুলতানা ৭১৮-৯৭১-০১৯৩ । প্রতিযোগিদের দেয়া হবে প্রতি বছরের মত এবারো বই পুরস্কার।
২৮ জুন শনিবার সকাল ১১ টায় শুরু হবে বইমেলা। দুপুর ১২টায় শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা। পরিচালনায় শারমিন রেজা ইভা ৭১৮-৪২৪-৫৫০৮ ও সাজেদা সুলতানা ৭১৮-৫৬৫-১৬৮৮। দুপুর ২টায়
‘নারী ভাবনা’ বিষয়ক সেমিনার। এতে অংশগ্রহণ করবেন মিনা ফারাহ, দিলারা হাফিজ, সাহিদা বেগম,নিনি ওয়াহেদ ও হুসনে আরা বেগম। বিকেল ৩টায় ‘এবছরের নতুন বই’ শীর্ষক অনুষ্ঠান। সঞ্চালন করবেন হাসান আল আব্দুল্লাহ। সভাপতিত্ব করবেন সুনীল গঙ্গোপাধ্যায়। বিকেল ৪টায় নতুন তারার মেলা শীর্ষক অনুষ্ঠান। সঞ্চালক রানু ফেরদৌস। বিকেল ৪টা ৪৫ মিনিটে বাংলা উৎসব ও বইমেলা শীর্ষক অনুষ্ঠান। অংশগ্রহণে সুনীল গঙ্গোপাধ্যায়, রফিক আজাদ এবং লেখক-পাঠক মুখোমুখি। সঞ্চালকঃ হাসান ফেরদৌস। সন্ধ্যা ৬টায় নিউজার্সী কলামন্দির পরিবেশন করবে নৃত্যানুষ্ঠানঃ পরমম্পরা। মালবিকা গুহর পরিচালনায় অংশগ্রহণে রিয়া ব্যানার্জী, লিয়ানা রহমান, কুশালী সান্যাল, সোনালী শিকদার ,সঞ্চিতা ভট্টাচার্য, রশনী ব্যানার্জী, সৃষ্টি বোস, লিনিয়া মিনহা রায়, অরুণা বিশ্বাস, বৃন্দা গুহ ও তিলোত্তমা বোস। সন্ধ্যা সাড়ে ৬টায় নির্বাচিত কবিদের স্বরচিত কবিতা । অংশগ্রহণে সুনীল গঙ্গোপাধ্যায়, রফিক আজাদ প্রমূখ। সন্ধ্যা ৭টায় একই মঞ্চে তিন প্রজন্মের
শিল্পী পন্ডিত রামকানাই দাশ, কাবেরী দাশ ও পারমিতা মুমু। সন্ধ্যা ৭-৩০ মিনিটে সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলোর ভিত্তিক নাট্যাংশ নুপুর লাহিড়ী ও ফারুক আযমের বিশেষ অনুষ্ঠান। পরিচালনায় নুপুর লাহিড়ী। রাত ৭-৫০ এ কথাশিল্পী দিলারা হাশেমকে সম্মাননা প্রদান অনুষ্ঠান। ্লাইড ও ডকুমেন্টারীঃ এনায়েত করিম বাবুল। সঞ্চালকঃ ফারুক আযম। অংশগ্রহণেঃ সুনীল গঙ্গোপাধ্যায়, রফিক আজাদ ও ফজলুল আলম। রাত সাড়ে ৮টায় জামাল উদ্দিন হোসেন, রওশনাআরা হোসেন ও সীতেশ ধর অভিনীত নাট্যাংশ মা। রাত ৮-৫০ মিনিটে ঢাকা থেকে আগত শিল্পী সৈকত দাস এর একক সংগীত সন্ধ্যা। রাত ৯-২০ মিনিটে লালন কন্যা ফরিদা পারভীন ও গাজী আব্দুল হাকিম এর যুগলবন্ধী। রাত ১১-৩০ মিনিটে সমাপ্তি।
রোববার অনুষ্ঠান সকাল ১২টায় প্রাতঃরাশসহ লেখক-পাঠক-প্রকাশক সমাবেশ। বইমেলার আমিন্ত্রত লেখক ও প্রকাশকরা অংশগ্রহণ করবেন। সঞ্চালক হাসান ফেরদৌস। দুপুর ২টায় স্বরচিত কবিতা পাঠ। সঞ্চালকঃ ফকির ইলিয়াস। দুপুর ২-৩০ মিনিটে বাংলা কবিতা এখন শীর্ষক আলোচনা। দুপুর ৪টায়
টায়ঃ বিশিষ্ট শিল্পীদের গানের অনুষ্ঠান। শাহরিন সুলতানা, অহিন দাশ, জিনাত রেহানা রত্না ও হামজা
বিকেল ৪টায় মিনিটে বিশিষ্ট আবৃত্তিকারদের আবৃত্তির অনুষ্ঠান। পরিচালনায় শরফুজ্জামান মুকুল। বিকেল ৫টায় বাংলা বইমেলার বিশ্বায়ন বিষয়ক সেমিনার। অংশগ্রহণে ডঃ নূরন নবী, পূরবী বসু, ফেরদৌস সাজেদীন, দিলারা হাশেম, ডঃ ফজলুল আলম, দিলারা হাফিজ ও সাহিদা বেগম।
সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলা উৎসব বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা। এতে অংশগ্রহণ করবেনঃ রেজওয়ানা চৌধুরী বন্যা, বাপ্পি লাহিড়ী, ইভা রহমান, চন্দন সিনহা ও এটিএন তারকা রেজওয়ান। রাত ১১টা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান।
তিনদিনব্যাপী অনুষ্ঠানে উপস্থাপনায় থাকছেনঃ ফারুক আযম, শারমীন রেজা ইভা, সেমন্তী ওয়াহেদ, শ্যামলিপি শ্যামা, ফাহিম রেজা নূর ও শরফুজ্জামান মুকুল। মঞ্চ নির্দেশনায়ঃ শেখ মুকিত।
বাংলা উৎসবে বিভিন্ন প্রকাশনা সংস্থা ছাড়াও ঢাকা থেকে শাড়ী-কাপড়-হস্তজাত পণ্য সংস্থা টপ ফ্যাশন, ডেল্টা আউটডোর, মমিনা কর্পোরেশন, আব্বাস বুটিক, সুচারু ব্রাদার্স ইন্টারন্যাশনাল, মাইশা হ্যান্ডিক্রাফট, মণিপুরী ওম্যান ওয়েভারস, কোয়ালিটি ইন্টারন্যাশনাল, কলকাতা থেকে আসছে নিনাদ ফ্যাশন, তিয়ারা ফ্যাশন, রিতুস কালেকশন, রিংকু ইন্টারন্যাশনাল, শেলী ডিজাইন, বন্দনা টেক্রাটাইল, শান্তিনিকেতন চুড়ি, মাটির গহনা, ঢাকাই জামদানীসহ বিভিন্ন সংস্থা। এছাড়া রেজিস্ট্রেশন করেছে ভারতের গুড শেফার্ড ইন্টারন্যাশনাল স্কুল। নিউইয়র্কের মুক্তধারা, বার্ড প্রকাশন, শব্দগুচ্ছ, উম্মা বুক সার্ভিস, লেবু ভাই ফাউন্ডেশন-এর বইয়ের স্টল থাকছে।
অনুষ্ঠান উপলক্ষে ৭টি হোটেলে রয়েছে ডিসকাউন্টে থাকার ব্যবস্থা। উৎসব ওয়েবসাইট াাা.মদথষবলথৎয়ঢ়থদ.সড়ব ভিসিট করলে সকল বিষয় জানা যাবে। এছাড়া খাবার দাবারের থাকছে ৪টি স্টল।
বইমেলার ১৭ বছর পূর্তির এই অনুষ্ঠানের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে উৎসাহ উদ্দীপনা।
বইমেলা ও উৎসব উপলক্ষে প্রকাশিত হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত ৮০ জন লেখকের লেখা সমৃদ্ধ স্মারকগ্রন্থ। এবারের থিম ‘বইমেলা’। বাংলাদেশের বইমেলা, পশ্চিমবঙ্গের বইমেলা, ফ্রাংকফুটের বইমেলা ও বিশ্ব বইমেলায় বাংলা বইয়ের শুভযাত্রা, উত্তর আমেরিকা বইমেলাসহ পৃথিবীর বিভিন্ন দেশের বাংলা বইমেলা এবং বই বিষয়ক তথ্য সমৃদ্ধ লেখা নিয়ে প্রকাশনার দেশে-বিদেশে এই প্রথম উদ্যোগ। প্রায় ২০০ পৃষ্ঠার এই স্মারকগ্রন্থটি বইমেলায় পাওয়া যাবে। এছাড়া উৎসব ওয়েব সাইটের মাধ্যমেও সংগ্রহ করা যাবে। ‘বইমেলা’ শীর্ষক স্মারকগ্রন্থটি বাংলা বইমেলার জনক মুক্তধারা ঢাকার কর্ণধার প্রয়াত চিত্তরঞ্জন সাহাকে উৎসর্গ করা হয়েছে।
শুক্রবার, শনি ও রোববার বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্ব মুহূর্ত পর্যন্ত অনুষ্ঠানের কোন প্রবেশমূল্য লাগবেনা। রোববার সন্ধ্যা ৬টা থেকে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানের জন্য ২০ ডলার রেজিস্ট্রেশন ফি ও ভিআইপি টিকেট ধার্য করা হয়েছে।
Bangla Community News Tags: ইমিগ্রেশন, ওয়াশিংটন, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক, নিউজার্সী
Evergreen Bangla Community
Post Your Comments