জিয়া পরিবারের চিকিৎসায় সার্বিক সহায়তা দিতে চায় কানাডা
কানাডা থেকে এনাঃ কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ বিষয়ক আন্ডার সেক্রেটারী ডেরিক মিষ্টার বলেছেন যে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে কারণে মুক্তি দেয়া হয়েছে, ঐ একই কারণে বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোকেও শীঘ্র মুক্তি দেয়া হবে বলে কানাডা প্রশাসন আশা করছে। ১৮ জুন অটোয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে কানাডা বিএনপির সভাপতি ফয়সাল চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল তার সাথে সাক্ষাৎ করে জিয়া পরিবারের মুক্তির জন্যে কেয়ারটেকার সরকারের উপর চাপ প্রয়োগের আহবান জানালে ডেরিক মিস্টার আরো বলেন, কয়েক সপ্তাহ আগে ঢাকা সফর করেছি। আমি খুব ভালো করেই জানি বাংলাদেশের সত্যিকার পরিস্থিতি। এজন্যে আমি আশা করছি যে জিয়া পরিবারও বিচারের ক্ষেত্রে ন্যায় বিচার পাবেন। তিনি বলেন, জিয়া পরিবারের সদস্যরা যাতে ন্যায় বিচার পান সে ব্যাপারেও আমরা সক্রিয় রয়েছি। ডেরিক মিস্টার আরো বলেছেন চিকিৎসার জন্যে জিয়া পরিবারের সদস্যরা কানাডায় আসতে চাইলে তারেকে আমরা স্বাগত জানানো।
Bangla Community News Tags: অটোয়া, কানাডা, খালেদা জিয়া, তারেক রহমান, বিএনপি, শেখ হাসিনা
Evergreen Bangla Community
Post Your Comments