তারেক ও কোকোকে চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবী যুক্তরাষ্ট্র যুবদলের

নিউইয়র্কঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর শারীরিক অবস্থা সংকটাপন্ন বিধায় উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে তাদেরকে নিঃশর্ত মুক্তি দিয়ে বিদেশে প্রেরণের জন্য যুক্তরাষ্ট্র যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আশরাফ উদ্দিন ঠাকুর ও সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, শহীদ জিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করে জিয়ার পরিবারকে ধ্বংসের গভীর ষড়যন্ত্র হচ্ছে। এ ষড়যন্ত্র রুখতে বর্তমান অগনতান্ত্রিক সরকারের বিভিন্ন কর্মকান্ডের বিরুদ্ধে দেশে বিদেশে শহীদ জিয়ার গড়া কোটি যুবকের সংগঠন জাতীয়তাবাদী যুবদলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানানোর আহবান জানান এবং তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবী বাস্তবায়নে সোচ্চার হওয়ার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি

Bangla Community News Tags: , , ,

Related Bangla Community News:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!