সুযশ গুহ রায়ের আত্মার শান্তি কামনায় প্রার্থনা

নিউইয়র্কঃ শ্রীমদ্ভগবদ গীতা সংঘের প্রয়াত উপদেষ্ট স্বর্গীয় সুযশ গুহ রায়ের আত্মার শান্তি কামনায় গত ৮জুন রোববার উডসাইডস্থ শ্রীশ্রী রাধা-কৃষ্ণ মন্দিরে এক বিষেশ প্রার্থনা সভা, গীতা গ্রস্থ পাঠ ও প্রার্থনা-গীতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রবাসের অসংখ্য ভক্তদের উপস্থিতিতে স্বর্গত গুহ রায়ের জীবন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পরিশেষে উপস্থিত গুনগ্রাহী ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরন করা হয়। প্রবাসের নিবেদিত প্রাণ সমাজ সেবী সাংস্কৃতিক কর্মী ও শ্রীমগ্‌ভগবদ গীতা সংঘের অন্যতম উপদেষ্ট স্বর্গীয় শ্রী সুযশ গুহ রায় এর জন্ম ২০ জানুয়ারী, ১৯৪৯ সালে ঢাকা জেলার সাভার থানার অন্তর্গত কাশীমপুর (বর্তমান গাজীপুর) গ্রামে। নিউইয়র্কস্থ বাংলাদেশ হিন্দু মন্দির প্রতিষ্ঠায় তার অবদান ছিল অসামান্য। এছাড়াও প্রবাসের অন্যতম ধর্মীয় সংগঠন ”শ্রীমদ্ভগবদ গীতা সংঘের” অন্যতম উপদেষ্টা থাকাকালীন সময়ে সংগঠনকে দাঁড় করিয়ে গেছেন সুদৃঢ় ভিত্তির উপর। স্বর্গীয় শ্রী সুযশ গুহ রায় বিগত ৭জুন, ২০০১, মাত্র ৫২ বৎসর বয়সে পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয় হাসপাতালে দেহ ত্যাগ করেন।

উল্লেখ্য গীতা সংঘের পরবর্তী অনুষ্ঠান ৭ম নববৃন্দাবন তীর্থভ্রমণ ১১-১২-১৩ জুলাই অনুষ্ঠিত হবে, তীর্থ ভ্রমনে আগ্রহীদের অতি সত্তর যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

Bangla Community News Tags: ,

Related Bangla Community News:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!