মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির আহ্বায়ক কমিটির মেয়াদ বৃদ্ধি
নিউইয়র্কঃ গত ৮জুন রবিবার মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির অস্থায়ী কার্যালয়ে কার্যকরী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মোঃ আজিজুর রহমান এবং সভা পরিচালনা করেন মোঃ আতাউর রহমান আতা। সভায় সর্বসম্মতিক্রমে বর্তমান কমিটির মেয়াদ নতুন কমিটি না হওয়া পর্যন্ত বর্ধিত করা হয়েছে। অর্থাৎ বর্তমান কমিটি নতুন কমিটির শপথ অনুষ্ঠানের দিন পর্যন্ত তাদের কার্যক্রম চালিয়ে যাবে। সভায় ২০০৮ সালের বনভোজন করার সিদ্ধান্ত গৃহীত হয়। তারিখ এবং স্থান পত্রিকার মাধ্যমে জানানো হবে। সভায় পরবর্তী সভায় সমিতির সদস্য সংগ্রহের সময় বৃদ্ধি ও নির্বাচন কমিশন গঠন করার সিদ্ধান্ত গৃহীহ হয়। সভায় বক্তব্য রাখেন আঃ রহিম হাওলাদার, আঃ রব বাবুল, রুহুল আমিন, বিপ্লব, আতাউর রহমান আতা, ইকবাল হোসেন, ফজলুর রহমান, রিপন ফারুক এবং উক্ত সিদ্ধান্তে একমত প্রকাশ করেন, আক্তারুজ্জামান লিটু, মুজিবুর রহমান, মিঠু হামিদ ও ইফতেখার জামান রতন। প্রেস বিজ্ঞপ্তি
Bangla Community News Tags: নিউইয়র্ক, বিক্রমপুর, মুন্সীগঞ্জ
Evergreen Bangla Community
Post Your Comments