শেখ হাসিনার আরোগ্যলাভের জন্য - হল্যান্ডে দোয়া-মাহফিল অনুষ্ঠিত

হল্যান্ড আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, সাবেক প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার মুক্তিতে এবং তাঁর আরোগ্য লাভের জন্য হল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে, গত ২২ জুন ২০০৮, দোয়া-মাহফিল ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভার কার্যক্রম শুরুর পূর্বেই- জননেত্রী শেখ হাসিনার আরোগ্যলাভের জন্য ফাতেহা পাঠ করে, আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়। এবং প্রাণ প্রিয় নেত্রী শেখ হাসিনার মুক্তির আনন্দে উপস্হিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, হল্যান্ড আওয়ামী লীগের সভাপতি জনাব মাঈদ ফারুক। আলোচনা সভার বক্তারা বলেন যে, জাতির জনকের কন্যা, জননেত্রী শেখ হাসিনার মুক্তিতে জাতি গভীর আনন্দিত। পাশাপাশি- বলা হয় যে, বিনাকারণে ষড়যন্ত্রের স্বীকার হয়ে দেশ-রত্ন জননেত্রী হাসিনাকে ১১ মাস কারাজীবন যাপন করা হয়েছে, এজন্য আওয়ামী লীগের সকল নেতা-কর্মীরা গভীর ভাবে ব্যথিত। নেতৃবৃন্দরা আরও বলেন, সাময়িক মুক্তি নয়, জননেত্রী শেখ হাসিনাকে স্হায়ীভাবে ও নিঃশর্ত মুক্তি দিতে হবে। এবং তাঁর বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে নিতে হবে। ইহাই এখন সকলের দাবী।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, সভাপতি জনাব মাঈদ ফারুক, সহ-সভাপতি এমদাদ হোসেন, হাকিম আলী, সাধারণ সম্পাদক মোস্তফা জামান। নেতৃবৃন্দরা অবিলম্বে জরুরী আইন প্রত্যাহার করে- সর্বপ্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবী জানান। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্হিত ছিলেন, হল্যান্ড আওয়ামী লীগের জনসংযোগ সম্পাদক রশীদ রানা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাকিরুল হক, সাংস্কৃতিক সম্পাদক শ্যামল শীল, উপ-প্রচার সম্পাদক নাছিম খান, উপ-দফতর সম্পাদক বিষ্ণু, আওয়ামী লীগ নেতা আবরার হোসেন, আরিফ, জাহিদ হোসেন, বাদশাহ, নীপু দাস, আশিক, মুজিব খান, জুলহাস ও ভূশন।

Bangla Community News Tags: , ,

Related Bangla Community News:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!