জেবিবিএ’র নির্বাচনে পিয়ার সভাপতিঃ জিকো সম্পাদক নির্বাচিত

বর্ণমালা নিউজ (নিউইয়র্ক): ব্যয় বহুল এক নির্বাচনী প্রচারণা যুদ্ধ শেষে জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিশেশন (জেবিবিএ)-এর সভাপতি নির্বাচিত হলেন পিয়ার মোহাম্মদ এবং সাধারন সম্পাদক হয়েছেন জাকারিয়া মাসুদ জিকো। ২২ জুন রোববার নিউইয়র্কের বাংলাদেশী কম্যুনিটি জেবিবিএ’র এই নির্বাচনী জ্বরে আক্রান্ত ছিলো। গভীর রাত পর্যন্ত জাকসন হাইটসের ৭৩ স্ট্রীটের বাংলাদেশ প্লাজার সামনে ফল জানার জন্য প্রার্থীদের সাথে গভীর আগ্রহে অপেক্ষা করেছেন শত শত সমর্থক। সব জল্পনা কল্পনা ও অনেকের জটিল বা কারও কুটিল অংককে সরল করে দিয়ে একটি মিশ্র কমিটি গঠন করে সাধারন ভোটাররা তাদের প্রিয় সংগঠনকে শক্তিশালী করতে সঠিক ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেছেন বোদ্ধারা।

বিজয়ী সভাপতি পিয়ার মোহাম্মদ ৫৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। মোট প্রদত্ত ১২৪ ভোটের মধ্যে সবচেয়ে কম ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। তার দুই প্রতিদ্বন্ধী কাজী পেয়েছেন ৪৭ এবং গিয়াস মজুমদার পেয়েছেন ২০ ভোট। সাধারন সম্পাদক পদে বিজয়ী জিকো পেয়েছেন ৬৬ ভোট। তার প্রতিদ্বন্ধী ইকবাল রশিদ লিটন পেয়েছেন ৫৮ ভোট।

অন্যান্য পদে বিজয়ীরা হলেনঃ সিনিয়র সহ সভাপতি ড. মনসুর আহদেম, সহ সভাপতি হারুন ভূইয়া বরকত উল্ল্যা, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম হাওলাদার, কোষাধ্যক্ষ কাজী শামসুদ্দোহা, সাংগঠনিক সম্পাদক আবুল ফজল দিদার, দপ্তর সম্পাদক শাহীন এইচ চৌধুরী, প্রচার সম্পাদক আশরাফুল হাসান বুলবুল , প্রকাশনা সম্পাদক আজিজুল হক মুন্না, সাংষ্কৃতিক সম্পাদক রাশেদ আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক কাজী ইমাম কাইয়্যুম, কার্যকরী বিজয়ীড ১০ জন হচ্ছেনঃ আনোয়ার হোসেন, আব্দুস সালাম মিয়া আজম, কে রহমান মাহমুদ, এনায়েত উদ্দিন সর্দার, মোঃ মহসীন মিয়া, মহসীন ননী, হোসেন রানা, মনসুর চৌধুরী, ফিরোজ আলম ও নাজির সিনহা।

কার্যকরী সদস্য পদে বিজয়ী আনোয়ার হোসেন সর্বাধিক ৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

Bangla Community News Tags: ,

Related Bangla Community News:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!