জাপানের ‘ফুকুয়কা এওয়ার্ড’ পাচ্ছেন লালন সম্রাজ্ঞী ফরিদা পারভিন

নিউইয়র্ক থেকে এনাঃ বাংলাদেশের মাটি ও মানুষের গান গেয়ে সারাবিশ্বের বাঙালির হৃদয় জয়কারী ‘লালন সম্রাজ্ঞী’ ফরিদা পারভিনকে জাপানের ‘ফুকুয়কা এওয়ার্ড’ দেয়া হবে। বিভিন্ন ক্ষেত্রে সারাবিশ্বের মানবতার কল্যাণে কর্মরতদের মধ্যে শ্রেষ্ঠতম একজনকে প্রতি বছর ২০ লাখ টাকার সমমূল্যের এবং বিশেষ মর্যাদাকর এই এওয়ার্ড প্রদান করা হয়। জাপান থেকে ২৪ জুন এ পুরষ্কারের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে বলে সংশি্নষ্ট সূত্রে বার্তা সংস্থা এনা জানতে পেরেছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে এ পুরষ্কার পেয়েছেন বাংলাদেশের মাত্র একজন এবং তিনি হচ্ছেন শান্তিতে নোবেল বিজয়ী ডঃ মুহম্মদ ইউনূস। এছাড়া এর আগে এ পুরষ্কার পান ভারত বর্ষের ওস্তাদ আমজাদ আলী খান, নূসরাত ফতেহ আলী খান, পন্ডিত রবি শংকর এবং ওস্তাদ আয়াত আলী খান। আসছে সেপ্টেম্বরের ৯ থেকে ১৫ তারিখ পর্যন্ত জাপানে বর্ণাঢ্য অনুষ্ঠানে হস্তান্তর করা হবে এ এওয়ার্ড। লালন সম্রাজ্ঞী ফরিদা পারভিন বর্তমানে নিউইয়র্কে রয়েছেন। আন্তর্জাতিক মর্যাদাসম্পন্ন এ পুরষ্কার পেতে যাচ্ছেন-সংবাদটি ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে ফরিদা পারভিনকে। তাঁর আগাম অনুভূতি জানতে চাইলে তিনি এনাকে বলেন, পল্লী বাংলার মানুষের হৃদয় নিংড়ানো ভাষা ও সুরকে আমি বিশ্ব বাঙালির কাছে ছড়িয়ে দিতে চাচ্ছি। এখন দেখছি আমার গানের সে পরিধি ভিন্ন ভাষার সঙ্গীতপ্রিয় মানুষদেরকেও আপ্নুত করছে। এটাই আমার পরম আনন্দ। গানের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের দরবারে উপস্থাপন করতে পাচ্ছি। ফরিদা পারভিন বলেন, আরেকটি কারণে আমি খুবই খুশী। সেটি হচ্ছে, এ পুরষ্কারটি আমাদের পরম পূজনীয় ডঃ ইউনূসও পেয়েছেন এর আগে।

Bangla Community News Tags: , ,

Related Bangla Community News:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Free Membership. Join Now!